Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বাংলাদেশের মতো পরিস্থিতির বিষয়ে সতর্ক করা হয়েছিল: নেপালের সাবেক প্রধানমন্ত্রী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১১: ০৯
বাংলাদেশের মতো পরিস্থিতির বিষয়ে সতর্ক করা হয়েছিল: নেপালের সাবেক প্রধানমন্ত্রী

গত বছরে নেপালে ‘জেন জি’ দের বিক্ষোভে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলি বলেছেন, তার বিরুদ্ধে হওয়া বিক্ষোভ ছিল অস্বাভাবিক ও পরিকল্পিত। নেপালে এমন কিছু হতে পারে বলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার নেতারা নেপালকে সতর্ক করেছিলেন বলেও জানান তিনি।

Advertisement

রুশ সংবাদমাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাতকারে এই মন্তব্য করেন নেপালের সাবেক এই প্রধানমন্ত্রী।

গত বছর নেপালের সহিংস আন্দোলনে অন্তত ৭৭ জন নিহত এবং দুই হাজারের বেশি মানুষ আহত হন। এই সহিংসতার পরই ওলি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এই বিক্ষোভ ‘জেন জি আন্দোলন’ নামে পরিচিতি পেয়েছিল।

সাক্ষাৎকারে ওলি বলেন, “এটা কোনো সাধারণ বা স্বাভাবিক ঘটনা ছিল না। এটি ছিল অস্বাভাবিক, আর হঠাৎ করে এমনটা ঘটাও সম্ভব ছিল না। আন্দোলনের সময় এবং পরবর্তীতেও মনে হয়েছে, এটি পরিকল্পিতভাবেই সংগঠিত হয়েছিল।”

Advertisement
Advertisement
Advertisement

সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেন, শ্রীলঙ্কা ও বাংলাদেশ আগেই নেপালকে সতর্ক করেছিল যে, ওই দুই দেশে যেমন বিক্ষোভ হয়েছিল, তেমন কিছু নেপালেও ঘটতে পারে। তিনি বলেন, “বাংলাদেশ ও শ্রীলঙ্কার নেতারা আলোচনা করছিলেন যে এমন কিছু ঘটতে পারে এবং শেষ পর্যন্ত সেটাই ঘটেছে। এটা ছিল আমাদের গণতন্ত্রের ওপর আঘাত, মানুষকে আবার দারিদ্র্যের দিকে ঠেলে দেওয়ার একটি প্রচেষ্টা।”

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির নেতৃত্বে বড় সমাবেশEx Pm nepal

নেপালের বর্তমান পরিস্থিতি নির্বাচন আয়োজনের জন্য অনুকূল নয় বলেও মন্তব্য করেন সাবেক এই প্রধানমন্ত্রী। ওলি ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। আগামী মার্চে দেশটিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে।

এদিকে গত বছরের ডিসেম্বরে আমেরিকান অনুসন্ধানী সংবাদমাধ্যম ‘দ্য গ্রেজোন’ ফাঁস হওয়া কিছু নথির বরাতে জানায়, যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত সংস্থা ন্যাশনাল এনডাওমেন্ট ফর ডেমোক্রেসি (এনইডি) নেপালের তরুণদের বিক্ষোভ সংগঠনে প্রশিক্ষণ দিতে কয়েক লাখ ডলার ব্যয় করেছে।

এনইডি আনুষ্ঠানিকভাবে আমেরিকার পররাষ্ট্র দপ্তর-সমর্থিত একটি অলাভজনক সংস্থা, যা বিশ্বজুড়ে ‘গণতান্ত্রিক উদ্যোগ’ সমর্থনে অনুদান দেয়।

এনইডির আরেকটি সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) বিরুদ্ধেও বাংলাদেশে গোপন কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ রয়েছে।

এছাড়া এনইডির বিরুদ্ধে ইউক্রেনের রাজনৈতিক গোষ্ঠী এবং রাশিয়াবিরোধী শক্তিগুলোর কাছে কোটি কোটি ডলার পাঠানোর অভিযোগও রয়েছে।

বিষয়: নেপালপ্রধানমন্ত্রীবাংলাদেশবিক্ষোভজেনারেশন জেডসতর্ক সংকেতশ্রীলঙ্কা
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”