Advertisement Banner

আবুধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
আবুধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১
আবু ধাবিতে ক্ষেপণাস্ত্র হামলা। ছবি: রয়টার্স

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, এই ঘটনায় একজনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এই হামলাকে তাদের জাতীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের ‘চরম লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

ক্ষেপণাস্ত্রগুলো ইরান থেকে ছোড়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রগুলো রুখে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

দেশটির সরকার এই ঘটনাকে বড় ধরনের উসকানি হিসেবে দেখছে। এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, “এই উত্তেজনার বিপরীতে পূর্ণাঙ্গ জবাব দেওয়ার অধিকার রাখে আরব আমিরাত।”

সম্পর্কিত