Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

রুশ-নিয়ন্ত্রিত ইউক্রেনের অবকাশকেন্দ্রে হামলায় ১২ জন নিহত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৩: ৩৬
রুশ-নিয়ন্ত্রিত ইউক্রেনের অবকাশকেন্দ্রে হামলায় ১২ জন নিহত

রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ইউক্রেনের জাপোরিঝঝিয়া অঞ্চলের একটি অবকাশকেন্দ্রে রাতভর ড্রোন হামলায় পাঁচ শিশুসহ ১২ জন নিহত হয়েছে বলে শনিবার রুশ-নিয়োজিত স্থানীয় কর্মকর্তারা দাবি করেছেন। তাদের অভিযোগ, ইউক্রেন ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়েছে।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে কিয়েভ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার হামলার মাধ্যমে শুরু হওয়া যুদ্ধে রাশিয়া ও ইউক্রেন—দুই দেশই বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে।

Advertisement
Advertisement
Advertisement

রুশ-নিয়োজিত গভর্নর ইয়েভগেনি বালিতস্কি জানান, আজভ সাগরের উপকূলে মেলিতোপোল শহরের কাছে অবস্থিত কিরিলিভকা অবকাশকেন্দ্রে হামলায় ১৯ জন আহত হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা দাবি করেন, ইউক্রেনীয় ড্রোনগুলো অবকাশকেন্দ্রে ‘ঘুমন্ত মানুষের’ ওপর হামলা চালিয়েছে। তিনি এ ঘটনাকে ‘অমানবিক অপরাধ’ বলে নিন্দা জানান।

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৭, এক তেল ডিপোতে আগুনsmoke with flames rise from an oil refinery following a Ukrainian drone attack. Moscow, Russia, Reuters_11zon

একই সঙ্গে তিনি বৃহস্পতিবার রাশিয়ার কিরভ অঞ্চলের একটি কারখানায় হামলার কথাও উল্লেখ করেন, যেখানে ছয়জন নিহত হয়েছিল।

অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে অবকাশকেন্দ্রটির বিধ্বস্ত ভবন, পুড়ে যাওয়া গাড়ি এবং একটি সুইমিংপুলের পাশে ধ্বংসস্তূপের স্তূপ দেখা যায়।

বালিতস্কি জানান, রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে এক শিশুসহ দুজন জীবিতকে উদ্ধার করেছে এবং আরও একটি মরদেহ উদ্ধার করেছে। তিনি বলেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে।

টেলিগ্রামে তিনি লেখেন, “শত্রু দেখেছিল এবং বুঝেছিল তারা কাদের লক্ষ্যবস্তু করছে।”

তিনি আরও অভিযোগ করেন, কিয়েভের কর্তৃপক্ষ “নৈতিকতার সব সীমা উপেক্ষা করে ইচ্ছাকৃতভাবে প্রাপ্তবয়স্ক ও শিশু—উভয় বেসামরিক মানুষকে হত্যা করছে।”

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, এ হামলার ঘটনায় রাশিয়ার তদন্ত কমিটি সন্ত্রাসবাদবিষয়ক একটি মামলা দায়ের করেছে।

বিষয়: রাশিয়াআহতহামলানিহতইউরোপড্রোনইউক্রেনইউক্রেন যুদ্ধ
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”