Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সরকারি দল তাণ্ডব চালালে পুলিশের কিছু করার থাকে না: রুমিন ফারহানা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২: ৫৭
সরকারি দল তাণ্ডব চালালে পুলিশের কিছু করার থাকে না: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাধার কারণে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার।

Advertisement

গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা এক মিনিটে শহীদ মিনারে ফুল দিতে গেলে তাকে ঘিরে ধরে ভুয়া স্লোগান দেয় স্থানীয় বিএনপি কর্মীরা।

অভিযোগ উঠেছে, সরাইল উপজেলা সাবেক বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে এই হামলা চালানো হয়। ধস্তাধস্তির মধ্যে রুমিন ফারহানার পুস্পস্তবক ছিঁড়ে যায় এবং কয়েকজন নেতাকর্মী আহত হন। পরিস্থিতির কারণে সংসদ সদস্য ফুল না দিয়ে ফিরে যান।

ঘটনার প্রতিবাদে পরবর্তী শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রুমিন ফারহানার সমর্থকরা সরাইল উপজেলার শাহবাজপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অগ্নিসংযোগ ও অবরোধ চালান। এতে দুই পাশে প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং উত্তেজনা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

মাঝরাতে নিজ বাসায় সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা অভিযোগ করেন, এটি পরিকল্পিত হামলা। তিনি বলেন, “আমি যখন ফুল দিতে গেলাম, ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্য হিসেবে সবার আগে ফুল দেবার চেষ্টা করছিলাম। কিন্তু বিএনপির কিছু লোক পরিকল্পিতভাবে হামলা চালায়, আমার নেতাকর্মীদের উপর আক্রমণ করে, আমাকে একপাশে ধাক্কা দিয়ে ফেলে দেয়।”

রুমিন ফারহানা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ হামলা চালানো হয়েছে। তিনি বলেন, “আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিতে গেছি। তাদের পরাজয় মেনে নেওয়া যায়নি। কোটি কোটি টাকার লেনদেন এবং নানা প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তবে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করেছে।”

রুমিন ফারহানা সতর্ক করেছেন, বিএনপি যদি তাদের নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ না করে, তা দলের জন্য ক্ষতিকর হতে পারে। তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর পর বিএনপি সরকারে এসেছে। উঁচু পর্যায় থেকে মনিটরিং ও তাৎক্ষণিক ব্যবস্থা না নিলে দলের ভাবমূর্তি নষ্ট হবে। এখনি ব্যবস্থা নিলে তা ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতি এড়ানো যাবে।”

এই সংসদ সদস্য আরও জানান, ব্রাহ্মণবাড়িয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক। তিনি বলেন, “সরকারি দলের লোকেরা যখন তাণ্ডব চালায়, ৫-১০ জন পুলিশও কিছু করতে পারে না। পুলিশ চেষ্টা করলেও কার্যকর নিয়ন্ত্রণ সম্ভব হয় না।”

রুমিন ফারহানা জানান, এই ঘটনার সুষ্ঠু বিচারের জন্য মামলা করা হবে।

বিষয়: বিএনপিআন্তর্জাতিক মাতৃভাষা দিবসরাজনীতিবিদব্রাহ্মণবাড়িয়ারাজনীতি
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”