Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

জেট জ্বালানির সরবরাহ চাপে ইউরোপ, মজুত এক মাসেরও কম

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১৩: ৪২
জেট জ্বালানির সরবরাহ চাপে ইউরোপ, মজুত এক মাসেরও কম

বিমান চলাচল সচল রাখতে যুক্তরাষ্ট্র ও এশিয়া থেকে জেট জ্বালানি আমদানি বাড়িয়েছে ইউরোপ। নিজস্ব পরিশোধনাগুলোর উৎপাদন বৃদ্ধি করেছে এবং মজুত জ্বালানিও ব্যবহার করছে।

Advertisement

তবুও ইরানকে ঘিরে চলমান যুদ্ধ এবং এর ফলে জ্বালানি সরবরাহে সৃষ্ট বিঘ্নের কারণে বিশ্বের অন্য অঞ্চলের তুলনায় ইউরোপই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিশেষ করে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি বেশি ঝুঁকিতে রয়েছে। কারণ, কয়েক দশক ধরে ইউরোপজুড়ে অনেক তেল শোধনাগার বন্ধ হয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালি হয়ে আসা জ্বালানি সরবরাহের ওপর অঞ্চলটির নির্ভরশীলতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

Advertisement
Advertisement
Advertisement
আমেরিকার বন্ধু হয়ে বিপদেই পড়ল ইউরোপ-আরব দেশগুলোgeopolitics 3

জ্বালানি–বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান এনার্জি অ্যাসপেক্টসের ১৮ জুনের তথ্য অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ইউরোপে প্রতিদিন প্রায় ৬ লাখ ব্যারেল জেট জ্বালানির সরবরাহ ঘাটতি দেখা দিতে পারে।

রয়টার্সের হিসাব অনুযায়ী, এ পরিস্থিতিতে ইউরোপের হাতে চাহিদা মেটানোর জন্য ৩০ দিনেরও কম জেট জ্বালানির মজুত থাকবে, যা বিশ্বের প্রধান জেট জ্বালানি বাজারগুলোর মধ্যে সবচেয়ে কম।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে প্রতিদিন ১ লাখ ১৬ হাজার ব্যারেল এবং এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৪ লাখ ২৫ হাজার ব্যারেল জেট জ্বালানির উদ্বৃত্ত রয়েছে।

ইউরোপীয় কমিশনও স্বীকার করেছে, পরিস্থিতি ভবিষ্যতে আরও খারাপের দিকে যেতে পারে।

বিষয়: জ্বালানিযুক্তরাজ্যফ্রান্সইউরোপমধ্যপ্রাচ্যজার্মানিযুক্তরাষ্ট্রএশিয়া
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”