Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বৃষ্টির পর একাই লড়লেন হৃদয়, বাংলাদেশ ১০২ রানে অলআউট

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০২ মে ২০২৬, ১৭: ৩৩
বৃষ্টির পর একাই লড়লেন হৃদয়, বাংলাদেশ ১০২ রানে অলআউট

প্রায় এক ঘণ্টার বেশি বিরতির পর শুরু হয় খেলা। বৃষ্টির পর মুখোমুখি হওয়া প্রথম বলেই ইশ সোধিকে মারলেন বাউন্ডারি। সিরিজের প্রথম ম্যাচে দারুণ এক ফিফটি করা তাওহীদ হৃদয় যেন বুঝিয়ে দিলেন, পরিস্থিতি বদলে গেলেও তিনি ব্যাটিং করবেন আগ্রাসী মেজাজেই। পরে অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি। অন্যদিকে বৃষ্টিবিঘ্নিত দিনে লিটন দাস বাদে তার সতীর্থদের কেউই পারেননি যথেষ্ট কার্যকর হতে।

Advertisement

তাতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জিং একটা টার্গেট দিতে ব্যর্থই হয়েছে বাংলাদেশ। ১৫ ওভারে নেমে আসা ম্যাচে গুটিয়ে গেছে মাত্র ১০২ রানে (১৪.২ ওভার)।

সিরিজের প্রথম ম্যাচে ধীরগতির ইনিংস খেলা সাইফ এই ম্যাচে শুরুতে দুই বাউন্ডারি হাঁকিয়ে ফিরে যান ১৬ রানেই। তার ওপেনিং সঙ্গী তানজিদ হাসান আরও একবার দলকে বিপদে ফেলেন ১০ বলে মাত্র ৬ রান করে। লিটন ক্রিজে গিয়েই চার ও ছক্কার মারে কিছুটা চাপ কমান।

তবে অন্যপ্রান্তে পারভেজ হোসেন ইমন পারেননি যোগ্য সঙ্গ দিতে। প্রথম বলেই ‘পেরিস্কোপ’ শট খেলতে গিয়ে তুলে দেন ক্যাচ। ইনিংসের ৬.৪ ওভারে বাংলাদেশের রান যখন ৩ উইকেটে ৫০, তখন নামে বৃষ্টি।

Advertisement
Advertisement
Advertisement

বিরতির পর জশ ক্লার্কসনকে ইনসাইড-আউট শটে উড়িয়ে মারতে চেয়েছিলেন লিটন, তবে পারেননি। আউট হয়ে যান ২৬ রানে। এরপর যা লড়াই, তা একাই করেন হৃদয়। ২৪ বলে ৩৩ রানে তার বিদায়ের পর ধস নামে ইনিংসে। মাত্র ১৪ রানে শেষ ৫ উইকেটের পতন হয় বাংলাদেশের।

২ ওভারে মাত্র ৯ রানে ৩ উইকেট নিয়ে ব্যাটসম্যানদের কাজ কঠিন করে তোলেন ক্লার্কসন।

বিষয়:
বৃষ্টি
বাংলাদেশ
তাওহীদ হৃদয়
টি-টোয়েন্টি ক্রিকেট
নিউজিল্যান্ড ক্রিকেট
ক্রিকেট
বৃষ্টিপাত
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”