Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

উত্তর কোরিয়া যাচ্ছেন সি চিনপিং, নতুন সমীকরণ!

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১৯: ২৬
উত্তর কোরিয়া যাচ্ছেন সি চিনপিং, নতুন সমীকরণ!

দীর্ঘ প্রায় সাত বছর পর আগামী সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

Advertisement

বিবিসি বলছে, কিম জং উনের আমন্ত্রণে আগামী ৮ ও ৯ জুন পিয়ংইয়ং সফর করবেন চীনা প্রেসিডেন্ট। এর আগে সর্বশেষ ২০১৯ সালে উত্তর কোরিয়া সফর করেছিলেন তিনি।

সাম্প্রতিক সময়ে বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানানোর মাত্র কয়েক সপ্তাহের মাথায় সি চিনপিংয়ের এই উত্তর কোরিয়া সফর বৈশ্বিক রাজনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

চীন ও উত্তর কোরিয়ার মধ্যে প্রায় ১,৪০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এ ছাড়া দেশ দুটির মধ্যে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি রয়েছে, যা চীনের ইতিহাসে অন্য কোনো দেশের সাথে নেই। এই চুক্তি অনুযায়ী, যেকোনো এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ পারস্পরিক সহায়তায় এগিয়ে আসতে বাধ্য। চলতি বছরই এই ঐতিহাসিক চুক্তির ৬৫তম বার্ষিকী উদযাপিত হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

পারমাণবিক কর্মসূচি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জর্জরিত উত্তর কোরিয়ার জন্য চীন সবসময়ই সবচেয়ে বড় অর্থনৈতিক ও রাজনৈতিক লাইফলাইন হিসেবে কাজ করে আসছে।

করোনা মহামারির ধাক্কা কাটিয়ে ওঠা এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে যোগ দেওয়ার পর বিশ্বমঞ্চে উত্তর কোরিয়ার অবস্থান বেশ শক্ত হয়েছে। গত সেপ্টেম্বরে বেইজিংয়ে সি চিনপিংয়ের সামরিক প্যারেডে ভ্লাদিমির পুতিনের পাশাপাশি কিম জং উনকেও সশরীরে উপস্থিত থাকতে দেখা গেছে।

তবে মস্কো ও পিয়ংইয়ং–উভয় দেশের সাথেই বেইজিংয়ের সুসম্পর্ক থাকলেও, কিম ও পুতিনের মধ্যকার দ্রুত বাড়তে থাকা সামরিক ও রাজনৈতিক জোট নিয়ে সি চিনপিং কিছুটা সতর্ক ও অস্বস্তিতে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এই সফরের মাধ্যমে কিম জং উন চীনের সাথে স্থল সীমান্ত বাণিজ্যের প্রসার এবং উত্তর কোরিয়ার সদ্য নির্মিত সমুদ্র সৈকত ও স্কি রিসোর্টগুলোতে চীনা পর্যটকদের আগমন বাড়াতে চাইবেন। একই সাথে তিনি বিশ্বকে দেখাতে চান যে, আমেরিকার কাছে মাথা নত না করে কিংবা দক্ষিণ কোরিয়ার সাথে কোনো সমঝোতা ছাড়াই তিনি উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিতে সমৃদ্ধ এক আধুনিক রাষ্ট্রে পরিণত করেছেন।

বিষয়: শি জিনপিংডোনাল্ড ট্রাম্পউত্তর কোরিয়ারাজনীতিচীনভ্লাদিমির পুতিনকিম জং উন
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”