চরচা ডেস্ক

দেশের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এমএসএমই) খাতের উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে জার্মানিভিত্তিক ইমপ্যাক্ট বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্ট ইন ভিশনস মাইক্রোফাইন্যান্স ফান্ড থেকে ২ কোটি মার্কিন ডলার সমপরিমাণ টার্ম ঋণ পেয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জার্মানির ফ্রাঙ্কফুর্টে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও. রশীদ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) শামস আব্দুল্লাহ মুহাইমিন।
অন্যদিকে ইনভেস্ট ইন ভিশনস-এর পক্ষে অংশ নেন প্রতিষ্ঠানটির চিফ ইনভেস্টমেন্ট অফিসার কার্লোস ডি লাস সালাস ভেগা। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এই অর্থায়নের মাধ্যমে প্রাইম ব্যাংক দেশব্যাপী এমএসএমই খাতে পুনঃঋণ প্রদান করবে। এর ফলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজে অর্থায়নের সুযোগ সৃষ্টি হবে, যা কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি উৎপাদনশীলতা ও ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
১৯৯৫ সালে প্রতিষ্ঠিত প্রাইম ব্যাংক কর্পোরেট, এমএসএমই ও রিটেইল গ্রাহকদের জন্য প্রচলিত ও ইসলামি ব্যাংকিংয়ের মাধ্যমে নানামুখী সেবা দিয়ে আসছে। ইনভেস্ট ইন ভিশনস-এর সঙ্গে এই অংশীদারিত্ব আন্তর্জাতিক উৎস থেকে উন্নয়নমূলক অর্থায়ন সংগ্রহে প্রাইম ব্যাংকের দীর্ঘমেয়াদি কৌশল ও জাতীয় উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নের অঙ্গীকারকে আরও দৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। যার মধ্যে ছিল, আবরারের হত্যাকারীদের পক্ষে আইনি লড়াই করা গাদ্দারের ঠিকানা রাবি ক্যাম্পাসে হবে না, বিজয় দিবস মানে না, টাকলা ফুয়াদের জায়গা, জোহা স্যারের ক্যাম্পাসে হবে না, হবে না, জুলাই গাদ্দারের ঠিকানা এ ক্যাম্পাসে হবে না হবে না ইত্যাদি ।

জাতিসংঘের বর্ণবৈষম্যবিরোধী কমিটিও সম্প্রতি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, আসামের বাংলা ভাষাভাষী মুসলমানরা বৈষম্য, উচ্ছেদ এবং ঘৃণামূলক বক্তব্যের শিকার হচ্ছেন। ২০২১ সাল থেকে ২০২৬ সালের শুরু পর্যন্ত ২০ হাজারের বেশি স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে এবং বিপুল সংখ্যক পরিবার উচ্ছেদ হয়েছে।