Advertisement Banner

খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের চাপায় শিক্ষার্থী নিহত

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের চাপায় শিক্ষার্থী নিহত
প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁও এলাকায় কাভার্ডভ্যানের চাপায় মো. শাহরুজ ইসলাম (১৯) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে খিলগাঁও থানার নাগদারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শাহরুজ ইসলাম রাজধানীর বনশ্রী এলাকার শামসুল হকের ছেলে। তিনি রাজধানীর ইম্পেরিয়াল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহেদুল ইসলাম জানান, শাহরুজ ইসলাম ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পথে খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় কাভার্ডভ্যানটি তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

জাহেদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে রাত দেড়টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়।

সম্পর্কিত