
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তা এবং অতিরিক্ত উপ-কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।

রাজধানীর খিলগাঁও এলাকায় কাভার্ডভ্যানের চাপায় মো. শাহরুজ ইসলাম (১৯) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে খিলগাঁও থানার নাগদারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের যাতায়াত সহজ করতে নতুন কয়েকটি নৌরুটে লঞ্চ ও স্টিমার সার্ভিস চালু করা হচ্ছে। বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রাজধানীর মিরপুরে একটি বহুতল বাণিজ্যিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মেহেদী হাসান অপু নামে এক ব্যক্তিকে পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত অপু স্থানীয়ভাবে মাদকব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

রাজধানীর রমনার ডিবি কার্যালয়ের পাশের একটি ক্রসিংয়ে কাভার্ডভ্যান চাপায় আব্দুল বারী (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের ওই দিনসহ আগে ও পরের কয়েক দিনের আবহাওয়া কেমন থাকতে পারে, সে বিষয়ে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রাজধানী ঢাকায় আজ রোববার ৬টি জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শনিবার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

রাজধানীর একাধিকার গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ কর্মসূচি পালন করেছে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের কর্মী ও সমর্থকরা। ১৪ জানুয়ারি (২০২৬) সায়েন্স ল্যাব এলাকা থেকে ভিডিও করেছেন হাসান জোবায়েদ সজিব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।