Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বাংলাদেশসহ ৪ দেশের কথা তুলে আরএসএসপ্রধানের সতর্কবার্তা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১৩: ৫৪
বাংলাদেশসহ ৪ দেশের কথা তুলে আরএসএসপ্রধানের সতর্কবার্তা
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। ছবি: সংগৃহীত

শাসনব্যবস্থা পরিবর্তনের আন্দোলন মৌলিক সমস্যার সমাধান করে না বলে মন্তব্য করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। এ সময় তিনি বাংলাদেশ, নেপাল, ফ্রান্স ও আলবেনিয়ায় সাম্প্রতিক অস্থিরতার উদাহরণ তুলে ধরেন।

Advertisement

স্থানীয় সময় আজ মঙ্গলবার নাগপুরে আরএসএসের বিজয়াদশমী উৎসবে শস্ত্রপূজা (অস্ত্রপূজা) অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের।

Advertisement
Advertisement
Advertisement

মোহন ভাগবত বলেন, শাসনব্যবস্থা পরিবর্তনের আন্দোলন মৌলিক সমস্যার সমাধান করতে পারে না। তিনি বলেন, এসব বিক্ষোভ সমাধান দেওয়ার বদলে রাজনৈতিক স্বার্থে হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে এবং সমাজে বিভেদ বাড়াতে পারে।

আরএসএস প্রধান বলেন, নিজেদের স্বার্থে কাজ করা শক্তিগুলো রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের উপায় হিসেবে শাসনব্যবস্থা পরিবর্তনের আন্দোলনকে ব্যবহার করে। তবে এতে খুব কম ক্ষেত্রেই প্রত্যাশিত ফল পাওয়া যায়।

ভারতের শাসক দল বিজেপির আদর্শিক সংগঠন আরএসএসপ্রধান বাংলাদেশ, নেপাল, ফ্রান্স ও আলবেনিয়ায় ‘সাম্প্রতিক অস্থিরতার’ উদাহরণ তুলে ধরে বলেন, “পশ্চিমা বিশ্বে ঝড় বয়ে গেছে। ফ্রান্স, বাংলাদেশ ও নেপালে কী ঘটেছে, তা দেখুন। ভারতে শাসনব্যবস্থার পরিবর্তন হবে না। ভারতেও এ ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ভারত দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে গেছে এবং দেশটির সমাজের সম্মিলিত শক্তি বেড়েছে।”

আরএসএসপ্রধান বলেন, “তারা দাবি করে, শাসনব্যবস্থা পরিবর্তন করলে পরিস্থিতির পরিবর্তন হবে। কিন্তু বাস্তবে তা কখনোই ঘটেনি।”

ফ্রান্সে বিক্ষোভ ও ইউরোপে জ্বালানির মূল্যবৃদ্ধির ক্ষোভে কীভাবে লাভবান হচ্ছে উগ্র ডানপন্থীরাA man throws a plastic traffic cone through a burning barricade, France, October 17, 2026. REUTERS

মোহন বলেন, ভারত আরও শক্তিশালী হলে এ ধরনের শক্তিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। এ কারণে দেশটিকে দুর্বল ও বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে।

ভারতের চলমান বিক্ষোভকারীদের উদ্দেশে আরএসএসপ্রধান বলেন, তাদের উদ্দেশ্য হওয়া উচিত সমস্যার সমাধান করা, সমাজে বিভেদ বাড়ানো নয়।

ভাগবত বলেন, “সমস্যা থাকবেই, আর গণতন্ত্রে বিক্ষোভও অনিবার্য। কিন্তু বিক্ষোভের উদ্দেশ্য কী হওয়া উচিত? এর লক্ষ্য হওয়া উচিত সমস্যার সমাধান খুঁজে বের করা।”

আরএসএস প্রধান বলেন, জনকল্যাণের বদলে অন্য উদ্দেশ্যে পরিচালিত হলে বিক্ষোভ রাজনৈতিক হাতিয়ারে পরিণত হতে পারে। এতে ব্যক্তি, গোষ্ঠী বা মতাদর্শের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে পড়তে পারে।

ভাগবত বলেন, “মানুষের মধ্যে নিজেদের বঞ্চিত মনে করার মনোভাব তৈরি করতে বিভিন্ন শক্তি কাজ করছে। এর ফলে অসন্তোষ ও বিশৃঙ্খলা বাড়ছে। বিভ্রান্তি ও বিভেদ সৃষ্টির চেষ্টার ফাঁদে পা না দিতে সবাইকে সতর্ক থাকতে হবে।”

আরএসএস প্রধান বলেন, “আমাদের আবেগ যতই তীব্র হোক না কেন, সংবিধানের নির্ধারিত সীমা, আলোচনার রীতিনীতি এবং শালীন আচরণের মানদণ্ড মেনে চলতে হবে।”

বিষয়: আন্দোলনগণতন্ত্রভারতবিশৃঙ্খলাবাংলাদেশরাজনীতিবিজেপি
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”