চরচা ডেস্ক

ঢাকায় অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ফ্রান্স। স্বল্প ও দীর্ঘমেয়াদি ভিসা প্রার্থী বাংলাদেশি আবেদনকারীদের উন্নত সেবা প্রদানের জন্য আবেদন কেন্দ্রটি চালু করা হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গুলশান অ্যাভিনিউয়ের র্যাংগস জেড স্কয়ারে অবস্থিত এই কেন্দ্রটি মঙ্গলবার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই।
আবেদনকারীরা এখন থেকে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটের মাধ্যমে আগে অ্যাপয়েন্টমেন্ট বুক করে কেন্দ্রে তাদের ভিসা আবেদন জমা দিতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাসদুপুই বলেন, এই উদ্যোগের লক্ষ্য হলো বাংলাদেশিদের ভ্রমণের সুবিধা ও দক্ষতা বৃদ্ধি করা।
তিনি আরও বলেন, এর ফলে দৈনিক আবেদন জমা পড়ার সংখ্যা বৃদ্ধি পাবে, অ্যাপয়েন্টমেন্ট পেতে অপেক্ষার সময় কমবে, অর্থপ্রদানের বিকল্পগুলো আধুনিকীকরণ হবে এবং একটি বিশেষায়িত কেন্দ্রের মাধ্যমে আবেদনকারীদের অভিজ্ঞতা উন্নত হবে।
তিনি জোর দিয়ে বলেন, ভিএফএস গ্লোবাল আবেদনপত্র ও সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করবে; তবে প্রক্রিয়াকরণ ও সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব ফ্রান্স দূতাবাসের ওপরই থাকবে।
ভিএফএস গ্লোবাল স্পষ্ট করে জানিয়েছে, তাদের ভূমিকা কেবল আবেদনপত্র সংগ্রহ, প্রয়োজনীয় নথিপত্র এবং বায়োমেট্রিক তালিকাভুক্তির মতো প্রশাসনিক কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
শেনজেন ব্যবস্থার আওতায় ভিসার সিদ্ধান্ত, অনুমোদন এবং প্রত্যাখ্যান করা ফরাসি দূতাবাসের এখতিয়ারভুক্ত।
নতুন ভিসা কেন্দ্রটি রোববার থেকে বৃহস্পতিবার, সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন : https://visa.vfsglobal.com/bgd/en/fra.

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। যার মধ্যে ছিল, আবরারের হত্যাকারীদের পক্ষে আইনি লড়াই করা গাদ্দারের ঠিকানা রাবি ক্যাম্পাসে হবে না, বিজয় দিবস মানে না, টাকলা ফুয়াদের জায়গা, জোহা স্যারের ক্যাম্পাসে হবে না, হবে না, জুলাই গাদ্দারের ঠিকানা এ ক্যাম্পাসে হবে না হবে না ইত্যাদি ।

জাতিসংঘের বর্ণবৈষম্যবিরোধী কমিটিও সম্প্রতি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, আসামের বাংলা ভাষাভাষী মুসলমানরা বৈষম্য, উচ্ছেদ এবং ঘৃণামূলক বক্তব্যের শিকার হচ্ছেন। ২০২১ সাল থেকে ২০২৬ সালের শুরু পর্যন্ত ২০ হাজারের বেশি স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে এবং বিপুল সংখ্যক পরিবার উচ্ছেদ হয়েছে।