Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সরকারি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বিএনপি নেতাকর্মীর তাস খেলার ভিডিও ভাইরাল

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ১০: ৫৮
সরকারি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে  বিএনপি নেতাকর্মীর তাস খেলার ভিডিও ভাইরাল

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে স্থানীয় কয়েকজন বিএনপি নেতার তাস খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, তাস খেলার এই আসরটি দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষের ভেতরে বসেছিল।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, বেশ কয়েকজন ব্যক্তি স্কুলের ভেতরে বসে তাস খেলছেন। ফুটেজে একজনকে ধূমপান করতেও দেখা গেছে।

এলাকাবাসীর দাবি, ভিডিওতে উপস্থিত ব্যক্তিদের মধ্যে দুলালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদ আলম, যুবদল নেতা মাহবুব মেম্বার, বিএনপি কর্মী এরশাদ জামান ও রুবেল মিয়াসহ আরও কয়েকজন রয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

এ বিষয়ে মন্তব্য নেওয়ার জন্য মাসুদ আলমের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পায়নি বার্তা সংস্থা ইউএনবি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ মোশাররফ হোসেন সুমন এবং স্কুলের নৈশপ্রহরী জুয়েল মিয়ার সাথেও তাদের বক্তব্য জানার জন্য যোগাযোগ করা সম্ভব হয়নি।

ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন জানান, দল এই ভিডিওটির বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছে।

তিনি বলেন, "ভিডিওটি আমাদের নজরে এসেছে। আমরা অভিযোগের সত্যতা যাচাই করব এবং দাবিগুলো সত্য প্রমাণিত হলে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।"

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান এই অভিযোগগুলোকে উদ্বেগজনক বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে জড়িয়ে এ ধরনের অভিযোগ খুবই উদ্বেগজনক। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং পুলিশকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ বিষয়টি জানতে পারে।

তিনি বলেন, ভিডিওটি ভাইরাল হওয়ার আগেই পুলিশ এই বিষয়ে তথ্য পেয়েছিল এবং ঘটনাস্থলে একটি দল পাঠিয়েছিল। তবে পুলিশ কর্মকর্তারা যখন সেখানে পৌঁছান, তখন কাউকে পাওয়া যায়নি।

ওসি আরও জানান, পুলিশ জানতে পেরেছে যে ওই ব্যক্তিরা মূলত আসন্ন ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় একটি পশুর হাটের ইজারা সংক্রান্ত হিসাব-নিকাশ মেলাতে স্কুলে জড়ো হয়েছিলেন।

বিষয়: বিএনপিপ্রাথমিক বিদ্যালয়ব্রাহ্মণপাড়ারাজনীতিকুমিল্লা
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”