চরচা ডেস্ক

বগুড়ার সান্তাহার জংশনে ট্রেন দুর্ঘটনায় আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদন থেকে জানা যায়, আজ বুধবার দুপুর ২টার দিকে বাগবাড়ী দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।
ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি সান্তাহারে পৌঁছানোর সময় দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত ৬২ যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অনেক যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ গন্তব্যে চলে গেছেন।
সান্তাহার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ওয়েম্যান সোহেল বলেন, ঘটনার সময় রেললাইনে কাজ চলছিল। সিগন্যাল ও লাল সতর্কতা থাকা সত্ত্বেও ট্রেনটি তা অমান্য করে ঘটনাস্থলে প্রবেশ করায় এই দুর্ঘটনা ঘটে।
এদিকে সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খাতুন বলেন, দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
নওগাঁ সদর হাসপাতালের আরএমও আবুজার গাফফার জানান, অন্তত ১০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং প্রায় ৩০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর গণমাধ্যমকে জানান, আগের সরকারের সময়ে নেওয়া ১ হাজার ৩০০টির অধিক উন্নয়ন ও অবকাঠামো প্রকল্প রয়েছে, যেগুলোর অনিয়ম ও যৌক্তিকতা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশে কমিটি করা হয়েছে।