
যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন
ঈদুল ফিতরে দেশের সড়ক, রেল ও নৌপথে ৩৭৭টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৩৯৪ জন। আর আহত হয়েছেন ১ হাজার ২৮৮ জন। এর মধ্যে শুধু সড়কেই ৩৪৬টি দুর্ঘটনায় ৩৫১ জনের মৃত্যু হয়েছে। সড়কে গত বছরের তুলনায় এবার প্রাণহানি বেড়েছে ৮ দশমিক ২৬ শতাংশ।

জীবনযুদ্ধ। এই শব্দটি আমাদের দেশে অত্যন্ত পরিচিত একটি শব্দ। সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুকের কারণেই শব্দটি এ দেশে বেশ হাস্যরসের। কিন্তু আদতে বাংলাদেশের মানুষ এই যুদ্ধই করে প্রতিদিন, প্রতিটা ঘণ্টায়, প্রতিটা সেকেন্ডে। কারণ, এই দেশের মানুষ চলছে অদৃষ্টের ভরসায়।

দিনশেষে শ্বাস-প্রশ্বাসে সক্রিয় থাকা সবাই তো এই দেশের করুণ ও ন্যূনতম নিশ্চয়তাহীন জীবনযুদ্ধের অকুতোভয় ও হার না মানা জীবনযোদ্ধা, তাই না? মুখনিঃসৃত একটুখানি ‘অভিনন্দন’ তো প্রাপ্যই আমাদের, ঠিক কিনা?

কুমিল্লায় রেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে সম্প্রতি বগুড়া ও কুমিল্লার ট্রেন দুর্ঘটনার নেপথ্য কারণ দ্রুত খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।

প্রতিমন্ত্রী বলেন, নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে রেল কর্তৃপক্ষ এই আর্থিক সহায়তা দেবে। এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা করে প্রাথমিক সহায়তা দেওয়া হয়েছে।

কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে উঠে পড়া এক বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হওয়ায় ঘটনায় হেলাল উদ্দিন ও মেহেদী হাসান নামে দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। প্রাথমিকভাবে দুর্ঘটনার সময় তাদের দায়িত্বে অবহেলার তথ্য পেয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সাইফুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় মামুন স্পেশাল পরিবহনের বাসটি ক্রসিংয়ে উঠে যায়। এসময় এ দুর্ঘটনা ঘটে। বাসটি চুয়াডাঙ্গা থেকে লক্ষীপুরের দিকে যাচ্ছিল। সংঘর্ষের পর দুমড়ে মুচড়ে যাওয়া বাসটিকে ট্রেনটি ছেঁচড়ে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায়।

বার্তা সংস্থা বাসস জানিয়েছে, দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে কথা বলেন। সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী।

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ বন্ধ রয়েছে। আজ বুধবার দুপুর ২টায় এ দুর্ঘটনা ঘটে। লাইনচ্যুত ট্রেনের উদ্ধারকাজ সম্পূর্ণ ও যোগাযোগ ঠিক হতে ১২ ঘণ্টা সময় লাগতে পারে।

ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি সান্তাহারে পৌঁছানোর সময় দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত ৬২ যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বেশ কয়েকজন যাত্রী হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আজ বুধবার এই দুর্ঘটনা ঘটে।

চলতি বছরের প্রথম মাসে সারা দেশে ৫৫২টি দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত ও এক হাজার ২০৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এরমধ্যে প্রায় ৪১ শতাংশ প্রাণহানি মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটেছে বলে জানিয়েছে সংস্থাটি।

দক্ষিণ স্পেনের কর্ডোবায় দুইটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রচুর হতাহতের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ট্রেন দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি।

স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জন হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে। খবর আল জাজিরার।

স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জন হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে। খবর আল জাজিরার।