চরচা প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি ও ফুটপাত দখলকে কেন্দ্র করে ইব্রাহীম নামের এক সমন্বয়ককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে ময়ূর ভিলা সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তরের পরামর্শ দেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
প্রত্যক্ষদর্শী আরিফ জানান, ঘটনার সময় ইব্রাহীম একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় চারজন হামলাকারী এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ফুটপাতের দখল ও চাঁদা আদায়কে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। আহত ইব্রাহীম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে জড়িত বলেও জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, “আমরা ঘটনার কথা শুনেছি। বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। যার মধ্যে ছিল, আবরারের হত্যাকারীদের পক্ষে আইনি লড়াই করা গাদ্দারের ঠিকানা রাবি ক্যাম্পাসে হবে না, বিজয় দিবস মানে না, টাকলা ফুয়াদের জায়গা, জোহা স্যারের ক্যাম্পাসে হবে না, হবে না, জুলাই গাদ্দারের ঠিকানা এ ক্যাম্পাসে হবে না হবে না ইত্যাদি ।

জাতিসংঘের বর্ণবৈষম্যবিরোধী কমিটিও সম্প্রতি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, আসামের বাংলা ভাষাভাষী মুসলমানরা বৈষম্য, উচ্ছেদ এবং ঘৃণামূলক বক্তব্যের শিকার হচ্ছেন। ২০২১ সাল থেকে ২০২৬ সালের শুরু পর্যন্ত ২০ হাজারের বেশি স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে এবং বিপুল সংখ্যক পরিবার উচ্ছেদ হয়েছে।