দুর্বৃত্ত

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য ও লেনদেনের বিস্তারিত চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। জরুরি ভিত্তিতে দেশের বিভিন্ন ব্যাংক থেকে এসব তথ্য চাওয়া হয়েছে।

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন (২৮) আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে তালুকদার কমিউনিটির সামনে দাঁড়িয়ে ছিলেন মোস্তাকিন।

হাজারীবাগে দুর্বৃত্তের হামলায় বিএনপি নেতা আহত
রাজধানীর হাজারীবাগে বিএনপি নেতা আলী জামানের (৫৫) উপর হামলা চালিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মহসীন নামে আরও একজন আহত হয়েছেন।

কুয়েট শিক্ষকের ওপর দুর্বৃত্তদের হামলা, থানায় অভিযোগ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকালে নগরীর মুজগুন্নী আবাসিক এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক নগরের খালিশপুর থানায় একটি লিখিত অভিযোগ দা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইসমাইল (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল ওই এলাকার শাজাহান ওরফে পাগলা শাজাহানের ছেলে। পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে ইসমাইল এলাকায় অবস্থান করছি

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ৩
নিহতদের বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, তিনজন নিহতের খবর পাওয়া গেছে। দুপুরে চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলি ঘটে। ওই সময় এই হতাহতের ঘটনা ঘটে থাকতে পারে।

খুলনায় দুর্বৃত্তের গুলিতে স্কুলছাত্রী আহত
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে এক স্কুলছাত্রী আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের রূপসা বেড়িবাঁধ এলাকায় তার নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

দুর্বৃত্তদের হামলায় আহত জবি মন্দিরের পুরোহিত
রাজধানীর ওয়ারীতে দুর্বৃত্তদের হামলায় সুভাষ দেউরী (২৫) নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের এক পুরোহিত গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, দুপুরে কাজীপাড়া এলাকায় দুর্বৃত্তরা রফিক গাজীকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লালবাগে দুর্বৃত্তের গুলিতে আহত রাফি, ৬ দিন পর ঢামেকে মৃত্যু
ইমন, শাহাবুদ্দিন, রেজাউল ও মিন্টুসহ কয়েকজন ‘শাহিন’ নামে এক ব্যক্তির খোঁজ জানতে রাফির কাছে আসে। তবে তিনি কোনো তথ্য দিতে না পারায় প্রথমে তাকে মারধর করা হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তার পাঁজরে গুলি করে পালিয়ে যায়।

গেন্ডারিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাজধানীর গেন্ডারিয়ার কে বি রোড লোহারপুল এলাকার দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোহাম্মদ সিয়াম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। সিয়াম পল্টন এলাকায় একটি ট্রাভেলস কোম্পানিতে চাকরি করতেন।

আমেরিকায় কবর নিয়ে রাজনীতি?
আমেরিকার ফ্লোরিডায় এক মর্মন্তুদ ও জঘন্য ভাঙচুরের ঘটনা ঘটেছে। ফ্লোরিডার প্যালমেটো শহরের ঐতিহাসিক ‘ওল্ড মেমফিস কবরস্থানে’ হানা দিয়েছে একদল দুর্বৃত্ত। যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন শত শত আফ্রিকান-আমেরিকান বা কৃষ্ণাঙ্গ মানুষ। সেখানে অন্তত ১৭টি কবর ক্ষতিগ্রস্ত করা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে সমাধিফলক। আর সবচেয়

মহাখালীতে দুর্বৃত্তদের গুলিতে আহত ২
পুলিশ জানায়, আহত দুইজন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে দুজনের পায়ে আঘাত লাগে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শটগান ছিনতাই
বন্দর থানা ও মদনগঞ্জ ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ভোরে ছিনতাই হওয়া শটগানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়।

শহীদ মিনারে রাকিব হত্যা: দুই আসামির দোষ স্বীকার, দুজন রিমান্ডে
তদন্ত কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে স্বীকারোক্তিতে উঠে এসেছে–খুলনার সন্ত্রাসী সালাউদ্দিনের নির্দেশে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

শাহজাহানপুরে অটোরিকশা মালিককে কুপিয়ে হত্যা
রাজধানীর শাহজাহানপুর থানার শান্তিবাগ ভাঙারি গলি এলাকায় সিকান্দার মিয়া (৩২) নামে এক অটোরিকশা মালিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছে নিহতের পরিবার।

যাত্রাবাড়ীতে যুবকের পায়ের রগ কেটে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মেহেদী হাসান অপু নামে এক ব্যক্তিকে পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত অপু স্থানীয়ভাবে মাদকব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

রাজধানীতে সমন্বয়ককে কুপিয়ে জখম
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি ও ফুটপাত দখলকে কেন্দ্র করে ইব্রাহীম নামের এক সমন্বয়ককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

পান্থপথে ওয়ার্ড বিএনপি নেতাকে গুলি
রাজধানীর পান্থপথে শফিকুর রহমান (৫৫) নামের এক বিএনপি নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তিনি কলাবাগান থানার ১৬নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক।

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কনস্টেবল আহত
শাহ আলম জানান, চেকপোস্টে দায়িত্ব পালনের সময় দুই অজ্ঞাত ব্যক্তি দুটি ব্যাগ নিয়ে সেখানে আসে। আচরণ সন্দেহজনক হওয়ায় তিনি তল্লাশির জন্য ব্যাগ চাইলে তারা হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ে আঘাত করে পালিয়ে যায়।



