Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

আল-জাজিরার সম্প্রচারে নিষেধাজ্ঞা ৯০ দিন বাড়াল ইসরায়েল

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১১: ৪০
আল-জাজিরার সম্প্রচারে নিষেধাজ্ঞা ৯০ দিন বাড়াল ইসরায়েল

ইসরায়েলে আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্কের সম্প্রচার এবং প্রতিষ্ঠানটির কার্যালয় পরিচালনার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৯০ দিনের জন্য বাড়িয়েছে দেশটির প্রশাসন। সেই সঙ্গে একাধিক সম্প্রচার ও ইন্টারনেট কোম্পানি এবং ইউটিউবকে ইসরায়েলের অভ্যন্তরে নেটওয়ার্ক পরিষেবা দিতেও নিষেধ করা হয়েছে।

Advertisement

ইসরায়েলের যোগাযোগমন্ত্রী শলোমো কারাহির সই করা এবং গতকাল রোববার ঘোষণা দেওয়া এক আদেশে আল-জাজিরার ওপর এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত বছরের মে মাসে ইসরায়েলের আল-জাজিরার কার্যক্রম বন্ধের পক্ষে ভোট দেয় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা।

এর কয়েক সপ্তাহ আগে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে একটি আইন পাস করা হয়। এই আইনে ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে বিবেচনা করা হয় এমন বিদেশি সম্প্রচারমাধ্যমের কার্যক্রম সাময়িকভাবে বন্ধের অনুমতি দেওয়া হয়।

Advertisement
Advertisement
Advertisement

ওই বছরের সেপ্টেম্বরে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরে আল-জাজিরার কার্যালয়ে তল্লাশি চালায় ইসরায়েলি বাহিনী। সেখান থেকে বিভিন্ন সরঞ্জাম ও নথিপত্র জব্দ করা হয়। বন্ধ করে দেওয়া হয় ওই কার্যালয়।

ইসরায়েল-আমেরিকা সম্পর্কেও ফাটল ধরেছিলGaza

গত বছরের ডিসেম্বরে ইসরায়েলের পার্লামেন্ট ২০২৪ সালে পাস করা আইনটির মেয়াদ আরও দুই বছরের জন্য বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দেয়। এটি ‘আল জাজিরা আইন’ নামে পরিচিতি।

জেরুজালেম ও রামাল্লায় আল-জাজিরা আরবির ব্যুরো প্রধান ওয়ালিফ আল ওমারি বলেন, ইসরায়েলের যোগাযোগ মন্ত্রণালয় ৯ দিন আগেই বলেছে, আল-জাজিরা আরবির সম্প্রচারকে ইসরায়েলি নিরাপত্তা পরিষেবা ও সামরিক বাহিনী ‘নিরাপত্তার জন্য হুমকি’ মনে করছে।

কয়েক বছর ধরেই আল-জাজিরাকে লক্ষ্যবস্তু বানিয়ে আসছে ইসরায়েল। ২০১৭ সালে জেরুজালেমে সম্প্রচারমাধ্যমটির কার্যালয় বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন নেতানিয়াহু। ২০২১ সালে ফিলিস্তিনের গাজায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আল-জাজিরার কার্যালয় ভবন ধ্বংস করে দেয় ইসরায়েলি বাহিনী। গাজা উপত্যকায় এবারের নৃশংস যুদ্ধে নিহত হওয়া দুই শতাধিক সংবাদকর্মীর মধ্যে আল-জাজিরার অনেকে এবং অনেকের পরিবারের সদস্যরাও রয়েছেন।

বিষয়: আল জাজিরার প্রতিবেদনইন্টারনেটইউটিউবফিলিস্তিনমধ্যপ্রাচ্যসংবাদমাধ্যমইসরায়েলগণমাধ্যম
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”