Advertisement Banner

রাজধানীতে ‘পরকীয়ার’ জেরে স্বামীর লিঙ্গ কর্তনের অভিযোগ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
রাজধানীতে ‘পরকীয়ার’ জেরে স্বামীর লিঙ্গ কর্তনের অভিযোগ
ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর শেখপাড়া ধোলাই মসজিদ এলাকায় পরকীয়ায় আসক্তের অভিযোগে স্বামীর লিঙ্গ কর্তন করেছেন স্ত্রী। এমনই অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আহত অবস্থায় স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

ভুক্তভোগী পেশায় সিএনজি অটোচালক। তার গ্রামের বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলায়। বর্তমানে তিনি পরিবারসহ যাত্রাবাড়ীতে থাকেন।

ভুক্তভোগী জানান, গতকাল সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তার পরকীয়ার বিষয়টি স্ত্রী উল্লেখ করেন এবং অভিযোগ করেন। এরপর পারিবারিক কলহের এক পর্যায়ে স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে তার লিঙ্গ কর্তন করেন এবং তাকে বাসার ভেতরে আটকে রাখেন। দীর্ঘ কয়েক ঘণ্টা পর স্থানীয়দের সহায়তায় তিনি হাসপাতালে পৌঁছাতে সক্ষম হন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ম. ফারুক বলেন, যাত্রাবাড়ী এলাকা থেকে লিঙ্গ কর্তন করা অবস্থায় রোগীকে আনা হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সম্পর্কিত