Advertisement Banner

সরকারি অফিসের সময় পরিবর্তনের খবর ভুয়া, মন্ত্রণালয়ের সতর্কতা

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
সরকারি অফিসের সময় পরিবর্তনের খবর ভুয়া, মন্ত্রণালয়ের সতর্কতা
বাংলাদেশ সরকারের লোগো।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসের সময় পরিবর্তন করা হয়েছে—জনপ্রশাসন মন্ত্রণালয়ের নামে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে এমন একটি চিঠি। তবে এই চিঠিটি ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রণালয়টি।

মন্ত্রণালয়ের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কল্পে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন ও সপ্তাহে ৩ দিন অফিস পরিচালনা প্রসঙ্গে গত ১ এপ্রিল একটি স্মারকপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো পত্র জারি করা হয়নি।

এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধও জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

সম্পর্কিত