Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

জামায়াতের সঙ্গে “থাকতেও পারি, নাও থাকতে পারি”

ফজলে রাব্বি

ফজলে রাব্বি

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ২১: ৪৯
জামায়াতের সঙ্গে “থাকতেও পারি, নাও থাকতে পারি”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত সমমনা আট দলের জোটে আসন সমঝোতা নিয়ে চলছে জটিল হিসাব-নিকাশ। এই জোট হচ্ছে না বলেও গুঞ্জন শুরু হয়েছে। এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া না গেলেও আট দলের একটি ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার জানা গেছে, তারা জামায়াতের সঙ্গে জোটে নাও থাকতে পারেন।

Advertisement

জানা যায়, আসন নিয়ে দফায় দফায় বৈঠক হলেও এখনো একক প্রার্থী নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সংশ্লিষ্ট লিয়াজোঁ কমিটি।

চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস তুলনামূলকভাবে বেশি সংখ্যক আসনের দাবি জানানোয় এই জটিলতা তৈরি হয়েছে বলে শোনা যাচ্ছে। দাবি পূরণ না হলে বিকল্প জোট কিংবা আলাদা প্ল্যাটফর্মে নির্বাচনে যাওয়ার ইঙ্গিতও দিয়েছে দল দুটি।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রচার সম্পাদক হারুনুর রশিদ ভূঁইয়া চরচাকে বলেন, ‘‘না না, থাকতেছি না–এমন কংক্রিট কোনো ডিসিশন হয় নাই। আলাপ আলোচনা চলতেছে আরকি, আসন ভাগাভাগির বিষয়ে। জোট থাকতে পারে, নাও থাকতে পারে। ভিন্ন সিদ্ধান্তও হতে পারে। এটা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না।”

Advertisement
Advertisement
Advertisement

তরুণদের স্বপ্নকে মাটিচাপা দিয়েছেন নাহিদ ইসলামরা: আব্দুল কাদেরAbdul kader

আসন ভাগাভাগির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, “আসন ভাগাভাগির ক্ষেত্রে একটা সম্মানজনক স্থানে পৌঁছানো দরকার। আমরা হতাশ না এখনো। আমরা তো চাইতেছি, সেটা নিয়ে আলাপ–আলোচনা চলছে।”

জামায়াতের কাছে কতটি আসন চাওয়া হয়েছে–এ ব্যাপারে হারুনুর রশিদ বলেন, ‘‘আমাদের আসন চাওয়ার তালিকা তো একটা না, বিভিন্ন সময় বিভিন্ন রকমের। কখনো গেছে ৯২ (আসন), কখনো গেছে ৪৫, কখনো গেছে ৩০। এটার আলোচনা চলছে।”

তবে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ জোট ছাড়ার খবরকে গুজব বলে জানিয়েছেন। জোটের সব দল সম্মানজনক আসনে লড়ার সুযোগের বিষয়টা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি।

এই নেতা বলেন, জামায়াতের সঙ্গে আলোচনা এখনো শেষ হয়ে যায়নি। জোটে চিড় ধরলে সেজন্য বড় দল হিসেবে জামায়াতে ইসলামী দায়ী থাকবে বলেও মন্তব্য করেন এই নেতা।

অন্য একটি সূত্রে জানা গেছে, জামায়াতসহ আট ইসলামি দলের যে মোর্চা তৈরি হয়েছে, এর মধ্যে জামায়াত প্রার্থী দিতে চায়। অন্যদিকে এনিসিপি নতুন করে জোটে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আলোচনার শুরুতেই ৫০টি আসন নিয়ে দেন দরবার শুরু করেছে। আর জামায়াত একাই ২০০ আসনে প্রার্থী দিতে চায়।

দীর্ঘদিন ধরেই জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি আসন সমঝোতার মাধ্যমে নির্বাচনে অংশ নেওয়ার উদ্যোগ চালিয়ে আসছে। ইসলামী দলগুলোর ভোট একত্রিত করে সরকার গঠনের লক্ষ্য থাকলেও বর্তমান পরিস্থিতিতে সেই উদ্যোগ অনিশ্চয়তার মুখে পড়েছে।

এদিকে চলমান এই জটিলতার মধ্যেই আলোচনায় এসেছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জামায়াতের সঙ্গে নির্বাচনে অংশ নিতে দলটি অন্তত ৫০টি আসনের প্রত্যাশা করছে বলে জানা গেছে। শেষ পর্যন্ত তারা ৩০টিতে নামতে পারে। এনসিপি যুক্ত হলে অন্যান্য দলকেও আরও ছাড় দিতে হবে, যা সমঝোতা প্রক্রিয়াকে আরও কঠিন করে তুলছে।

বিষয়: এনসিপিবাংলাদেশ খেলাফত মজলিসজামায়াতে ইসলামীত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনরাজনীতি
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”