Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বাংলাদেশ ১৪০, মুমিনুল ৬০

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১৮: ২২
বাংলাদেশ ১৪০, মুমিনুল ৬০

এক পর্যায়ে স্কোর ছিল ২ উইকেটে ১১৩। মুমিনুল হকের দারুণ এক ফিফটির পরও নাটকীয় ব্যাটিং ধসের শিকার হয়ে ১৪০ রানেই গুটিয়ে গেল ইনিংস। জিম্বাবুয়ের সাঁড়াশি পেস আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ নাজমুলদের।

Advertisement

প্রথম সেশনেই ছিল বিপদের আভাস। তবে দুই অভিজ্ঞ মুমিনুল হক ও নাজমুল হোসেন মিলে তা অনেকটাই সামাল দিয়েছিলেন। তবে দ্বিতীয় সেশনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাংলাদেশের টপ এবং মিডল অর্ডার। অভিজ্ঞদের পাশাপাশি দুই অভিষিক্ত ব্যাটসম্যানও পারলেন না চাপের মুখে দলের ত্রাতা হতে।

এই সেশনের বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। নিউম্যান নিয়ামহুরির এক ওভারে তিনটি চার হাঁকিয়ে মাত্র ৬৪ বলে ফিফটিতে পা রাখেন মুমিনুল। একই বোলারকে এরপর এক ওভারে দুই বাউন্ডারি মারেন নাজমুল।

রান পেলেও নাজমুল ক্রিজে খুব একটা স্বাচ্ছন্দ্যে ছিলেন না। কয়েকবার লাইন মিস করে ‘বিট’ হন। ব্লেসিং মুজারাবানির বলে মাঝে একবার এলবিডব্লিউর জোরালো আবেদনে বেঁচে যান মুমিনুল।

Advertisement
Advertisement
Advertisement

দুজনের ৭৭ রানের জুটিতে দাঁড়িয়ে এক পর্যায়ে ভালো অবস্থানেই ছিল বাংলাদেশ। তবে ৬০ রানে মুমিনুলের বিদায়ের পর তাসের ঘরের মত ভেঙে যায় ইনিংস। নাজমুলের পর হতাশ করেন ১০৩তম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম (৯ রান)।

দুই অভিষিক্ত তাওহীদ হৃদয় (৩ রান) ও অমিত হাসানও (৪ রান) পারেননি চাপ সামাল দিতে। দুই প্রান্ত থেকে জিম্বাবুয়ে পেসারদের অসাধারণ বোলিংয়ে মাত্র ২৭ রান তুলতেই শেষ ৮ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

৬১ রানে ৪ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সফলতম বোলার নিয়ামহুরি।

বিষয়:
মুমিনুল হক
বাংলাদেশ
মুশফিকুর রহিম
টেস্ট ক্রিকেট
বাংলাদেশ ক্রিকেট
জিম্বাবুয়ে
জিম্বাবুয়ে ক্রিকেট
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”