Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ঢাকাকে নিরাপত্তার শহরে পরিণত করতে চাই: তারেক রহমান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ৫৭
ঢাকাকে নিরাপত্তার শহরে পরিণত করতে চাই: তারেক রহমান

ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে এসে নিজেকে এই এলাকার সন্তান দাবি করে ধানের শীষের প্রার্থী হিসেবে সবার কাছে ভোট চেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

Advertisement

তিনি নিজের পরিচয় দিয়ে বলেন, আমি আপনাদের প্রার্থী, ধানের শীষের প্রার্থী। এই এলাকা থেকে ঢাকা-১৭ থেকে প্রার্থী হয়েছি। আমি এই এলাকার সন্তান। শিশুকাল থেকে এ এলাকায় বড় হয়েছি।

তিনি আরও বলেন, আমার এবং আমার ভাইয়ের সন্তানরা এই এলাকায় জন্মগ্রহণ করেছে। আমাদের বিয়েও এ এলাকায় হয়েছে। কাজেই এ এলাকার সন্তান হিসেবে মা-বোন, ভাইদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছি। ১২ তারিখে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করে আমাকে এই এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ দিন।

আজ রোববার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইসিবি চত্বরে বিজে টাওয়ারের সামনে তৈরি পথসভা মঞ্চ থেকে এসব কথা বলেন তারেক রহমান। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

Advertisement
Advertisement
Advertisement

তারেক রহমান বলেন, এটি নির্বাচনী পথসভা, মানুষের চলাচলের রাস্তা। তাই বক্তব্য বেশি লম্বা করব না।

ঢাকাকে নিরাপদ শহর হিসেবে রূপান্তরিত করার অঙ্গীকার করে তারেক রহমান বলেন, যাতে মা-বোনেরা নিরাপদ যে কোনো সময় চলতে পারে। যাতে নিরাপদে ব্যবসা-বাণিজ্য করতে পারবে। বিএনপি ১২ তারিখে জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে আমি ঢাকা শহরকে নিরাপত্তার শহরে পরিণত করতে চাই। এমন একটি পরিচ্ছন্ন সুন্দর শহর গড়ে তুলতে চাই, যেখানে মানুষ প্রাণখুলে শ্বাস নিতে পারবে।

তিনি আরো বলেন, সরকার পরিচালনার দায়িত্ব পেলে ঢাকা শহরে ৪০টি খেলার মাঠ তৈরি করবো। যেখানে শিশুরা খেলবে, মুরব্বিরা বিকেলবেলায় হাঁটাহাঁটি করবে।

তারেক রহমান বলেন, এই এলাকার মানুষের অনেক দিনের প্রত্যাশা ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত রাস্তা প্রশস্ত করা হোক। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে অবশ্যই ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত রাস্তার প্রসার ঘটাবো।

তিনি আরো বলেন, আবারো বিনীত অনুরোধে করতে চাই, ১২ তারিখে ধানের শীষের পক্ষে ভোট চাই।

বেলা সাড়ে ৩ টায় নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরের বিজে টাওয়ারের সামনে তৈরি প্রথম পথসভা মঞ্চে এসে উপস্থিত হন তারেক রহমান। এ সময় তিনি সেখানে পৌঁছে হাত উঁচিয়ে উপস্থিত এলাকাবাসীর প্রতি অভিবাদন জানান। পুরো এলাকায় তখন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

তারেক রহমান পথসভা মঞ্চে এলে নেতাকর্মীরা স্লোগান ধরেন, ভোট দেব কীসে, ধানের শীষে; ১২ তারিখ সারাদিন, ধানের শীষে ভোট দিন। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এই পথসভা জনসভায় রূপান্তরিত হয়।

দুপুর গড়ানোর আগেই ইসিবি চত্বর ও আশপাশের এলাকায় উৎসুক মানুষের উপস্থিতি বাড়তে শুরু করে। সকাল থেকেই মাটিকাটা ও মানিকদি এলাকা থেকে দলে দলে নেতাকর্মী হাতে ধানের শীষ এবং ধানের শীষ প্রতীক আঁকা গেঞ্জি পরিধান করে পথসভায় অংশ নিতে ইসিবি চত্বরে এসে জড়ো হতে থাকে।

দুই দিনে ঢাকায় মোট ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ ও নিজ নির্বাচনী এলাকায় আরো আটটি পথসভায় অংশ নিয়ে বক্তব্য রাখবেন তারেক রহমান। এটাই তার শেষ নির্বাচনী প্রচারণা।

বিষয়: রাজনীতিবিএনপিতারেক রহমানত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”