Advertisement Banner

নাইজেরিয়ায় নৌকাডুবিতে ৬০ জনের মৃত্যু

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
নাইজেরিয়ায় নৌকাডুবিতে ৬০ জনের মৃত্যু
বর্ষাকালে নদী এবং হ্রদের পানি বেড়ে যাওয়ায় নাইজেরিয়ায় এসময় নৌকাডুবির ঘটনা প্রায়ই ঘটে। এআই জেনারেটেড ছবি

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে নৌকাডুবিতে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার পর কয়েকজনকে জীবিত উদ্ধার করা হলেও বহু মানুষ এখনও নিখোঁজ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ১১টায় মালালে জেলার টুংগান সুলে থেকে কাইনজি জলাধার দিয়ে ডুগা শহরের দিকে যাচ্ছিল নৌকাটি। গাউসাওয়া এলাকায় পানির নিচে থাকা গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লাগার পর নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে নারী ও শিশুসহ ১০০ জনের বেশি যাত্রী ছিলেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, অতিরিক্ত যাত্রী বহন ও সংঘর্ষের কারণে দুর্ঘটনা ঘটেছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং গুরুতর অবস্থায় ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পর্কিত