Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বাংলাদেশ বিশ্বকাপে না খেললে, পাকিস্তানও খেলবে না

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১১: ২৫
বাংলাদেশ বিশ্বকাপে না খেললে, পাকিস্তানও খেলবে না

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলে পাকিস্তানও একই পথে হাঁটবে—সরকারি সূত্রের বরাতে পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও সুপার এমন খবরই দিয়েছে। চ্যানেলটির দাবি, পাকিস্তান ক্রিকেট বোর্ড এ মুহূর্তে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসির বৈঠকগুলোর দিকে নজর রাখছে। এ ব্যাপারে কোনো ইতিবাচক সিদ্ধান্ত না হলে পাকিস্তান বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিতে পারে।

Advertisement

নিরাপত্তাজনিত কারণে ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ না খেলার ব্যাপারে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসির সঙ্গে দফায় দফায় বৈঠক চলছে। আইসিসির প্রতিনিধি দলও ঢাকায়। সেখানে গ্রুপ পরিবর্তনের একটা প্রস্তাব বিসিবির পক্ষ থেকে দেওয়া হয়েছে। যেন সহজেই শ্রীলঙ্কায় বাংলাদেশ খেলতে পারে। তবে আনুষ্ঠানিকভাবে কিছু বলা না হলেও খবর বেরিয়েছে, যে দলের সঙ্গে গ্রুপ অদল–বদল করতে চায় বাংলাদেশ, সেই আয়ারল্যান্ড নাকি রাজি নয়। আয়ারল্যান্ডকে রাজি করাতে না পারলে এই প্রস্তাবও আইসিসির পক্ষে মানা সম্ভব নয়। বাংলাদেশ যে কোনোভাবেই ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে যাবে না, এটা মোটামুটি পরিস্কার।

জিও সুপারের প্রতিবেদন অনুযায়ী, এ ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাকিস্তানের কূটনৈতিক সমর্থন চাওয়া হয়েছে। বিসিবিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমর্থন চেয়েছে।

জিও সুপার জানিয়েছে, পাকিস্তান মনে করে কোনো দেশ আরেকটি দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে তাদের কোনো ক্রীড়াদলকে সেখানে পাঠাতে না চাইলে ,তাদের ওপর কোনো অযাচিত চাপ প্রয়োগ করা উচিত নয়।

Advertisement
Advertisement
Advertisement

গত ১১ জানুয়ারি পাকিস্তানের তরফ থেকে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের যে ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা, সেগুলো আয়োজনের প্রস্তাব দেওয়া হয়। পিসিবির পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে প্রস্তাবও দেওয়া হয়েছে। পিসিবি জানিয়েছে, তারা প্রয়োজনে স্বল্প নোটিশে বিশ্বকাপের ম্যাচ আয়োজনে পুরোপুরি প্রস্তুত।

বিষয়: পাকিস্তানপাকিস্তান ক্রিকেটবাংলাদেশবাংলাদেশ ক্রিকেটআন্তর্জাতিক ক্রিকেট
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”