Advertisement Banner

রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি
প্রতীকী ছবি

রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাতকা উপকূলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে প্রায় ১২৮ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়। ভূমিকম্পের পরপরই যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র পার্শ্ববর্তী এলাকায় বিপজ্জনক জলোচ্ছ্বাসের আশঙ্কায় সতর্কতা জারি করেছে।

এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে সেপ্টেম্বর ও জুলাই মাসে এ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হয়েছিল, যার একটি সুনামি সৃষ্টি করেছিল।

সম্পর্কিত