
সম্মেলনে বলা হয়, বিদ্যুৎ খাতে বর্তমানে প্রায় ৩৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে, যা সরকারের বাজেট ব্যবস্থাপনার জন্য বড় ঝুঁকি।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বহুমুখী হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আজ সোমবার সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১১৬ ডলারে দাঁড়িয়েছে। গত ১৯ মার্চের পর এটিই তেলের সর্বোচ্চ দাম।

ইরানের বিরুদ্ধে পরিচালিত মার্কিন সামরিক অভিযানে নিজেদের আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে স্পেন।

চলতি বছরের জানুয়ারির শুরুর দিকের ঘটনা। একটি দেশের প্রেসিডেন্টকে সস্ত্রীক তুলে নেওয়ার বা সাধারণ শব্দে অপহরণ করার ঘোষণা দিলেন আরেক দেশের প্রেসিডেন্ট। ঘোষণাটি দম্ভভরেই দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, এর মধ্য দিয়ে নাকি আদতে আইনের শাসনই জারি হয়েছে!

স্নায়ুযুদ্ধের উত্তাপে সোভিয়েত ইউনিয়ন মহাকাশে শক্তির বার্তা দেয় মির স্পেস স্টেশন উৎক্ষেপণের মাধ্যমে। গবেষণা, দীর্ঘমেয়াদি বসবাস ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত খুলে দেয় এই স্টেশন। মির হয়ে ওঠে আধুনিক মহাকাশ স্টেশনের ধারণার ভিত্তিপ্রস্তর।

ইউনের আইনজীবীরা এই রায়কে পূর্ব-পরিকল্পিত চিত্রনাট্য বলে দাবি করেছেন। রায় ঘোষণার সময় আদালতের বাইরে ইউনের সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি অবস্থান এবং ব্যাপক পুলিশি মোতায়েন দক্ষিণ কোরিয়ার গভীর রাজনৈতিক মেরুকরণকে স্পষ্ট করে তোলে।

শেখ হাসিনার পতনের ১৮ মাস পর দেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় ভোট গ্রহণ শুরু হয়েছে, বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে ২৯৯ আসনের ভোটগ্রহণ। একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে গণভোট। বাংলাদেশের নির্বাচনকে গুরুত্ব দিয়ে দেখছে আন্তর্জাতিক গণমাধ্যম।

সোনার বাজারে বড় ধস! আন্তর্জাতিক বাজারে দাম কমার প্রভাবে বাংলাদেশেও ভরিতে কমল প্রায় ১৬ হাজার টাকা। কেন এই হঠাৎ পতন? ফেডারেল রিজার্ভের নতুন নীতি আর ডলারের ঊর্ধ্বমুখী দাপটে সোনার বাজার এখন টালমাটাল।

প্রেস উইং জানায়, ইসলামী সহযোগিতা সংস্থাসহ (ওআইসি) ছয়টি আন্তর্জাতিক সংস্থা মোট ৬৩ জন পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, ১৬টি দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে যুক্ত ৩২ জন ব্যক্তি পর্যবেক্ষক হিসেবেও নির্বাচনী মাঠে কাজ করবেন।

ভারত ও ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য চুক্তিতে ওয়াইন ও স্পিরিটের শুল্ক উল্লেখযোগ্যভাবে কমছে। এই সিদ্ধান্তে আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রবেশ সহজ হবে বলে আশা ব্যবসায়ীদের। বিশ্ব বাণিজ্য উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্র নির্ভরতা কমাতেই এই উদ্যোগ।

অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চল থেকে এক হাজারেরও বেশি চ্যানেল পার্টনার ও সহযোগী অংশ নেন।

মেক্সিকোর সালামানকা শহরের একটি ফুটবল মাঠে ম্যাচ শেষে হামলা চালিয়েছে একদল সশস্ত্র দুর্বৃত্ত। এতে ১১ জন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত হচ্ছে আন্তর্জাতিক সংস্থা ‘বোর্ড অব পিস’। বিভিন্ন স্থানে সংঘাতের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে এটি। শুরুটা হচ্ছে গাজা দিয়ে। আর এতে যোগ দিয়েছে বিশ্বের ৮টি শক্তিশালী মুসলিম দেশ। এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের বিপক্ষে সরাসরি রাজপথে নেমেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিক্ষোভ, রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক চাপের মধ্যেই প্রেসিডেন্টের এই অবস্থান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের বিপক্ষে সরাসরি রাজপথে নেমেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিক্ষোভ, রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক চাপের মধ্যেই প্রেসিডেন্টের এই অবস্থান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।