Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ভোরে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয় খালেদা জিয়ার: ডা. শাহাবুদ্দিন তালুকদার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯: ০৭
ভোরে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয় খালেদা জিয়ার: ডা. শাহাবুদ্দিন তালুকদার

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ৬টার সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Advertisement

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. শাহাবুদ্দিন তালুকদার বলেন, ভোর ৬টায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা যান। তার মাল্টি অর্গান ক্রাইসিস ছিল, তার জন্য বেশ কয়েকদিন ধরেই লাইফ সাপোর্টসহ প্রয়োজনীয় চিকিৎসা চলছিল। আজ ভোরে একটি ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয়, যে কারণে তিনি মারা যান।

বাংলাদেশের প্রথম এবং বিশ্বের দ্বিতীয় মুসলিম নারী প্রধানমন্ত্রী হিসেবে ১৯৯১ সালে বাংলাদেশের শাসনভার গ্রহণ করা খালেদা জিয়ার জন্ম ১৯৪৬ সালে। বেড়ে উঠেছেন দিনাজপুরে। জন্ম বর্তমান ভারতের জলপাইগুড়িতে হলেও তাঁর পৈতৃক বাড়ি ফেনী জেলার ফুলগাজীতে। তবে তাঁর শৈশব ও কৈশোর কেটেছে দিনাজপুরের মুদিপাড়া গ্রামে। সেখানেই পড়াশোনা।

এস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের মেয়ে খালেদা জিয়া তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তৃতীয়। পারিবারিক নাম খালেদা খানম পুতুল। তবে তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিয়ের পর তাঁর পরিচয় হয় খালেদা জিয়া। এ নামই তার একমাত্র পরিচয় হয়ে ওঠে। প্রায় চার দশকের রাজনীতিক জীবনে তিনি হয়ে ওঠেন দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির আইকন। আজ সেই আইকনকে হারাল দলটি।

Advertisement
Advertisement
Advertisement

খালেদা জিয়ার দুই ছেলে। বড় ছেলে তারেক রহমান বর্তমানে দেশেই রয়েছেন, ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা গেছেন।

১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান নিহত হওয়ার পরই বিএনপির রাজনীতিতে আসেন খালেদা জিয়া। ১৯৮২ সালের ২ জানুয়ারি তিনি বিএনপির প্রাথমিক সদস্য হন। ১৯৮৩ সালের মার্চে দলের সিনিয়র ভাইস চেয়ারপারসন এবং এর পরের বছর ১২ জানুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একই বছরের ১ মে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারপারসন নির্বাচিত হন।

এ পর্যন্ত তিন দফায় প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা জিয়া। এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালে হওয়া সাধারণ নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে খালেদা জিয়া প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন। এর পর ১৯৯৬ সালে স্বল্পস্থায়ী সংসদেও তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। সর্বশেষ ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি।

ওয়ান-ইলেভেনের পর মঈন-ফখরুদ্দীন সরকার ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তাকে কারাবন্দী করে। ২০০৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত কারাভোগ করেন তিনি। সে সময় উচ্চ আদালতের নির্দেশে তিনি মুক্ত হন। কিন্তু পরে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালে তার সাজা হয়। ওই বছরের ৮ ফেব্রুয়ারি তাকে কারাগারে পাঠানো হয়। পরে শারীরিক অবস্থা বিবেচনায় তাকে নির্বাহী নির্দেশে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়। কয়েক মেয়াদে এ মুক্তির মেয়াদও বাড়ানো হয়। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া পুরোপুরি মুক্তি পান।

বিষয়: বিএনপিরাজনীতিবিদরাজনৈতিক ব্যক্তিত্বখালেদা জিয়ারাজনৈতিক দলমৃত্যু
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”