Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> এক্সপ্লেইনার

মিয়ানমারে কেন পিছু হটছে বিদ্রোহীরা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১২: ২৩
মিয়ানমারে কেন পিছু হটছে বিদ্রোহীরা

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার গৃহযুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। জাতিগত বিদ্রোহী গ্রুপগুলো, যেমন তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ), মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) এবং আরাকান আর্মি (এএ) ২০২৩ সালের অক্টোবরে ‘অপারেশন ১০২৭’ চালিয়ে জান্তার ওপর বড় ধাক্কা দিয়েছিল। তখন শান রাজ্যের বড় অংশ দখল নেয় তারা। কিয়াউকম, হিসিপাও এবং লাশিওর মতো গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করেছিল বিদ্রোহীরা।

Advertisement

কিয়াউকম এশিয়ান হাইওয়ে ১৪-এর ওপর অবস্থিত , যা চীন সীমান্ত থেকে মিয়ানমারের অভ্যন্তরীণ অংশে বাণিজ্যের প্রধান পথ।

কিন্তু ২০২৫ সালে পরিস্থিতি উলটে গেছে। বিদ্রোহীরা পিছু হটছে, জান্তারা আবার এলাকা দখল করছে। কেন এমন হলো?

Advertisement
Advertisement
Advertisement
মিয়ানমারে জান্তা তার সেনা শক্তিকে পুনর্গঠিত করেছে। ছবি: এআই দিয়ে তৈরি
মিয়ানমারে জান্তা তার সেনা শক্তিকে পুনর্গঠিত করেছে। ছবি: এআই দিয়ে তৈরি

প্রথমত, জান্তা তার সেনা শক্তিকে পুনর্গঠিত করেছে। ২০২৩ এর শেষে ব্যাপক ক্ষয়ক্ষতির পর তারা জোরপূর্বক নিয়োগ (কনস্ক্রিপশন) চালু করে। ফলে ৬০ হাজারের বেশি যুবক সেনাবাহিনীতে যোগ দিয়েছে, যদিও তারা অভিজ্ঞতাহীন। এতে জান্তা বাহিনী পুনরায় শক্তিশালী হয়েছে।

বিদ্রোহী সূত্রগুলো স্বীকার করেছে যে, এই নতুন সেনারা ড্রোন এবং বিমান হামলার চালিয়ে যুদ্ধের ভারসাম্য উল্টে দিয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, কিয়াউকম শহরটি টিএনএলএ দখল করেছিল গত বছরের কয়েক মাসের কঠোর লড়াইয়ে, কিন্তু এই মাসে মাত্র তিন সপ্তাহে জান্তা পুনরুদ্ধার করেছে। একইভাবে, হিসিপাও এবং লাশিও পুনরায় জান্তার অধীনে চলে এসেছে।

দ্বিতীয়ত, প্রযুক্তিগত উন্নয়ন জান্তাকে সুবিধা দিয়েছে। বিদ্রোহীরা প্রথমে সস্তা ড্রোনের সুবিধা নিয়ে এগিয়ে ছিল, কিন্তু জান্তা চীন থেকে হাজার হাজার ড্রোন কিনে নিয়েছে এবং যুদ্ধের ময়দানে থাকা ইউনিটগুলোকে প্রশিক্ষণ দিয়েছে। এছাড়া, ধীরগতির মোটরাইজড প্যারাগ্লাইডার ব্যবহার করে যা হালকাভাবে সুরক্ষিত এলাকার তারা নির্ভুল বোমা হামলা চালাচ্ছে। চীন এবং রাশিয়া থেকে সরবরাহ করা যুদ্ধবিমান দিয়ে প্রায় প্রতিদিনই বিমান হামলা চালানো হচ্ছে, যা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা শহরগুলোকে ধ্বংস করছে।

মিয়ানমারে এ বছর হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যা বিদ্রোহীদের মনোবল ভেঙে দিয়েছে। আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্টের (অ্যাকলেড) জ্যেষ্ঠ বিশ্লেষক এবং সশস্ত্র সংঘাতের তথ্য সংগ্রহে বিশেষজ্ঞ সু মন বিবিসিকে বলেন, ড্রোন হামলা বিদ্রোহীদের পিছু হটতে বাধ্য করেছে। এছাড়া, জান্তার জ্যামিং প্রযুক্তি উন্নত হয়েছে, যা বিদ্রোহীদের ড্রোনগুলোকে অকার্যকর করে দিচ্ছে।

এখানে চীনের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। চীন জান্তার ডিসেম্বর নির্বাচনকে সমর্থন করছে। এতে অংশ নিতে পারবে না অং সান সু চি’র ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। সীমান্ত নিয়ন্ত্রণ করে চীন দ্বৈত ব্যবহারের পণ্য রপ্তানি রপ্তানি বন্ধ করেছে, যা বিদ্রোহীদের ড্রোন এবং অস্ত্র সরবরাহকে কঠিন করে তুলেছে।

বিষয়: রাশিয়াসংঘাতমিয়ানমারযুদ্ধবিবিসিচীন
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • সাকিব-তামিমরা নেই, তবুও কেন স্পিন উইকেটে আস্থা বাংলাদেশের?

    সাকিব-তামিমরা নেই, তবুও কেন স্পিন উইকেটে আস্থা বাংলাদেশের?

    বাংলাদেশের ক্রিকেটে মিরপুরের উইকেট বরাবরই এক ধাঁধাঁর বিষয়। বিশেষ করে স্পিন নির্ভর কন্ডিশনে প্রতিপক্ষকে ফাঁদে ফেলার কৌশল হিসেবে ধীরগতির ও অতিরিক্ত টার্নিং উইকেট ব্যবহারের প্রবণতা প্রায় এক যুগ ধরে চলে আসছে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে সেই কৌশলই বাংলাদেশের জন্য বুমেরাং হয়ে দাঁড়ি

  • মানব মস্তিষ্ক বিকাশের এক জটিল রহস্যের দরজা খুলেছে

    মানব মস্তিষ্ক বিকাশের এক জটিল রহস্যের দরজা খুলেছে

    মানবমস্তিষ্কের বিকাশের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে বিপুলসংখ্যক জিনগত ত্রুটিযুক্ত স্নায়ুকোষ বা নিউরন অপসারিত হয়। জন্মের সময়ের কাছাকাছি এই প্রক্রিয়ায় মস্তিষ্ক যেন নিজের কোষগুলোর গুণগত মান যাচাই করে অপ্রয়োজনীয় বা ত্রুটিপূর্ণ কোষ সরিয়ে দেয়। নেচার সাময়িকীতে গত ২৮ অক্টোবর প্রকাশিত একটি গবেষণায় মানুষের

  • মঙ্গলের ৪১০ কোটি বছরের পুরনো উল্কাপিণ্ডে প্রাচীন জলময় পরিবেশের সন্ধান

    মঙ্গলের ৪১০ কোটি বছরের পুরনো উল্কাপিণ্ডে প্রাচীন জলময় পরিবেশের সন্ধান

    টেঘাজা ০০১-এর আবিষ্কার মঙ্গল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ধারণাকে আরও শক্তিশালী করেছে—গ্রহটি সব সময় বর্তমানের মতো শীতল ও শুষ্ক ছিল না। তার জন্মলগ্নে সেখানে পানি, আগ্নেয়গিরির কার্যকলাপ এবং তুলনামূলক ঘন বায়ুমণ্ডলসহ ভিন্ন এক পরিবেশ থাকতে পারে।

  • ‘ব্রেইন ফেড’ শটে মুশফিকের জায়গা আরও পোক্ত করলেন হৃদয়?

    ‘ব্রেইন ফেড’ শটে মুশফিকের জায়গা আরও পোক্ত করলেন হৃদয়?

    ক্রিকেটীয় পরিভাষায় ‘ব্রেইন ফেড’ খুবই পরিচিত একটি শব্দ। বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যারা সম্যক পরিচিত, তাদের কাছে ২০১৯ বিশ্বকাপে মুশফিকুর রহিমের সেই রানআউট মিস ছিল তেমনই এক ঘটনা।