Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> এক্সপ্লেইনার

ইউনিভার্সাল কার্ড কী, কবে দেবে?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ১৬
ইউনিভার্সাল কার্ড কী, কবে দেবে?
ইউনিভার্সাল কার্ড। ছবি: এআই দিয়ে তৈরি

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা উল্লেখ করেছেন। এটি বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে এক ছাতার নিচে আনার একটি বড় উদ্যোগ।

Advertisement

এটি কোনো নতুন আলাদা সুবিধার কার্ড নয়। বরং সরকারের বিভিন্ন খাতে চালু থাকা একাধিক সামাজিক সুরক্ষা কার্ডকে একত্রিত করে একটি একক কার্ড বানানোর পরিকল্পনা। এর মাধ্যমে নাগরিকরা এক কার্ডেই সরকারি বিভিন্ন সুবিধা পাবেন।

বর্তমানে যেসব কার্ড চালু আছে বা চালু করা হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, স্পোর্টস কার্ড, ই-হেলথ কার্ড। এছাড়া, প্রবাসী কার্ড এবং ধর্মীয় ব্যক্তিদের জন্য বিশেষ কার্ডেরও উল্লেখ রয়েছে।

প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এসব আলাদা কার্ডের সমন্বয়ে ভবিষ্যতে ‘ইউনিভার্সাল কার্ড’ চালু করা হবে। সরকারের লক্ষ্য হলো শুধু রাজনৈতিক গণতন্ত্র নয়, অর্থনীতির গণতন্ত্রায়নও নিশ্চিত করা। অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির সুফল যাতে প্রতিটি পরিবার ও নাগরিকের কাছে পৌঁছায়। বিভিন্ন কার্ড আলাদা থাকলে সুবিধাভোগীদের একাধিক জায়গায় ধরনা দিতে হয়, দুর্নীতি ও জটিলতার সুযোগ থাকে। একক কার্ডে সব সুবিধা একত্রিত করলে প্রক্রিয়া সহজ হবে এবং স্বচ্ছতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement
ইউনিভার্সাল কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীরmirza-fakhrul-and-tarek-rahman

এই পরিকল্পনা সরকারের পক্ষ থেকে আগেও উল্লেখ করা হয়েছিল। গত জুলাইয়ে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো ইউনিভার্সাল কার্ড চালুর ঘোষণা দিয়েছিলেন। ওই সময় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্ডসহ বিভিন্ন সরকারি সেবা ও আর্থিক সুবিধা পর্যায়ক্রমে একটি ‘ইউনিভার্সাল কার্ডে’ একীভূত করার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “সরকারের লক্ষ্য হলো বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য চালু থাকা সব ধরনের সুবিধা একটি কার্ডের আওতায় নিয়ে আসা, যাতে নাগরিকরা সহজে রাষ্ট্রীয় সেবা পান।”

ওই সময় তিনি বলেন, “সবগুলোকে একসময় আমরা একটি কার্ডের মধ্যে নিয়ে আসতে চাই। সে জন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি পর্যায়ক্রমিকভাবে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানির কার্ড- সবকিছু আমরা ‘ইউনিভার্সাল কার্ড’ নামে একটি কার্ডের ভেতরেই নিয়ে আসব।”

জাতিসংঘের মঞ্চে তিনি আবারও এটি তুলে ধরেছেন। তবে এই কার্ড এখনো পরিকল্পনা পর্যায়ে রয়েছে। কখন চালু হবে, কীভাবে কাজ করবে, কী কী সুবিধা একত্রিত হবে এসব বিষয়ে বিস্তারিত নির্দেশিকা এখনো প্রকাশিত হয়নি। সরকার বলছে, এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

ইউনিভার্সাল কার্ড হলো বাংলাদেশের সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোকে একত্রিত করার একটি একক পরিচয়পত্র বা সুবিধা কার্ডের পরিকল্পনা। এর মাধ্যমে নাগরিকরা একাধিক কার্ডের ঝামেলা ছাড়াই সরকারি সহায়তা পাবেন বলে সরকার দাবি করছে।

বিষয়: বিএনপিপ্রধানমন্ত্রীতারেক রহমানরাজনীতিফ্যামিলি কার্ড
Advertisement
সর্বশেষ
  • ১

    ভর্তুকি কমিয়ে আর্থিকভাবে স্বনির্ভর হতে চায় টিসিবি

  • ২

    ৬ ও ৭ নভেম্বর রাজধানীতে পঞ্চম আদিবাসী খাদ্য ও শস্য মেলা

  • ৩

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ৪

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৫

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

সম্পর্কিত
  • ভর্তুকি কমিয়ে আর্থিকভাবে স্বনির্ভর হতে চায় টিসিবি

    ভর্তুকি কমিয়ে আর্থিকভাবে স্বনির্ভর হতে চায় টিসিবি

    ব্যাংক ঋণের সুদ ও পরিচালন ব্যয় কমিয়ে এবং বাণিজ্যিক কার্যক্রম থেকে আয় বাড়িয়ে চলতি অর্থবছরে ৫০০ থেকে ৬০০ কোটি টাকা ভর্তুকি কমানোর লক্ষ্য নিয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। খবর বাসসের। টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বাসসকে বলেন, সরকারি

  • তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

    ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের তিন দিন পরও মৃত্যুরহস্যের কূলকিনারা করতে পারেনি পুলিশ। এর মধ্যে তাহসিফের বন্ধু শাহরিয়ার রেজা দীপের বক্তব্য নতুন প্রশ্ন তৈরি করেছে। পিবিআইকে দেওয়া তথ্যে দীপ জানিয়েছেন, টঙ্গীর মাজার বস্তিতে তাদের কয়েক

  • সাকিব-তামিমরা নেই, তবুও কেন স্পিন উইকেটে আস্থা বাংলাদেশের?

    সাকিব-তামিমরা নেই, তবুও কেন স্পিন উইকেটে আস্থা বাংলাদেশের?

    বাংলাদেশের ক্রিকেটে মিরপুরের উইকেট বরাবরই এক ধাঁধাঁর বিষয়। বিশেষ করে স্পিন নির্ভর কন্ডিশনে প্রতিপক্ষকে ফাঁদে ফেলার কৌশল হিসেবে ধীরগতির ও অতিরিক্ত টার্নিং উইকেট ব্যবহারের প্রবণতা প্রায় এক যুগ ধরে চলে আসছে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে সেই কৌশলই বাংলাদেশের জন্য বুমেরাং হয়ে দাঁড়ি

  • মানব মস্তিষ্ক বিকাশের এক জটিল রহস্যের দরজা খুলেছে

    মানব মস্তিষ্ক বিকাশের এক জটিল রহস্যের দরজা খুলেছে

    মানবমস্তিষ্কের বিকাশের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে বিপুলসংখ্যক জিনগত ত্রুটিযুক্ত স্নায়ুকোষ বা নিউরন অপসারিত হয়। জন্মের সময়ের কাছাকাছি এই প্রক্রিয়ায় মস্তিষ্ক যেন নিজের কোষগুলোর গুণগত মান যাচাই করে অপ্রয়োজনীয় বা ত্রুটিপূর্ণ কোষ সরিয়ে দেয়। নেচার সাময়িকীতে গত ২৮ অক্টোবর প্রকাশিত একটি গবেষণায় মানুষের