Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> এক্সপ্লেইনার

ইসলামী আন্দোলন কি জামায়াতের ভোটে ভাগ বসাবে?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১৯: ১৪
ইসলামী আন্দোলন কি জামায়াতের ভোটে ভাগ বসাবে?

অবশেষে ইসলামী ভোট এক বাক্সে আনার কৌশল ভেস্তে গেল। জামায়াতে ইসলামীর পর ১১ দলীয় জোটের অন্যতম প্রভাবশালী দল চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ শুক্রবার জোটে না থাকার ঘোষণা দিয়েছে। এতে করে নির্বাচনের আগে বড় ধরনের হোঁচট খেল জোটটি।

Advertisement

আজ শুক্রবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমানের বক্তব্য বিশ্লেষণ করলে মোটাদাগে চারটি কারণে জোটে না যাওয়ার বিষয়টি স্পষ্ট হয়। জোটের ভেতরে নিজেদের প্রাপ্য মর্যাদা ও ভূমিকা না পাওয়া, কিছু শরিকের আপসকামী ও বাস্তববাদী অবস্থানকে ইসলামী আদর্শের পরিপন্থী বলে মনে করা, আসন বণ্টন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব এবং কেবল ভোট বা আসনের হিসাবকে প্রাধান্য দেওয়া রাজনীতি থেকে দূরে থাকার নীতিগত সিদ্ধান্ত দলটিকে জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিতে সহায়তা করেছে।

গাজী আতাউর রহমান স্পষ্ট করে বলেন, কিছু আসনের জন্য জামায়াতের কর্তৃত্ববাদী মনোভাব মেনে নেওয়া তাদের জন্য অসম্ভব।

জোট নয়, এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশইসলামী আন্দোলন বাংলাদেশ

এ ক্ষেত্রে কোনো ধরনের আলোচনা ছাড়াই শেষ মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং এবি পার্টিকে জোটে অন্তর্ভুক্ত করা এবং তাদের জন্য রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ছেড়ে দেওয়ার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর একক সিদ্ধান্ত ‘ওয়ান বক্স’ ভোটের অন্যতম উদ্যোক্তা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীদের হতাশ করেছে বলে নাম প্রকাশ না করে বিভিন্ন সময় জানিয়েছিলেন দলটির সিনিয়র কয়েকজন নেতা।

Advertisement
Advertisement
Advertisement

সংবাদ সম্মেলনেও এর সত্যতা মেলে। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “জোটে থাকা, আর কিছু শরিকদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জামায়াতের নজিরবিহীন একতরফা আচরণ আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।”

আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর পুরানা পল্টনে সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ছবি: ভিডিও থেকে নেওয়া
আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর পুরানা পল্টনে সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ছবি: ভিডিও থেকে নেওয়া

এ ছাড়া জোটে জায়গা পাওয়া দলগুলোর ইসলামী নীতি ও আদর্শ নিয়েও সন্দেহ আছে চরমোনাই পীরের দলের। ইসলাম ইস্যুতে জামায়াতের আদর্শের সঙ্গে আগে থেকেই বিরোধ ছিল ইসলামী আন্দোলনের। এর সঙ্গে যোগ হয়েছে এনসিপি, এবি পার্টি, এলডিপির ইসলামী আদর্শ নিয়ে সন্দেহ।

এ প্রসঙ্গে দলটির মুখপাত্র বলেন, “আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না; আমরা ন্যায়, আদর্শ ও ইসলামের ভিত্তিতে রাজনীতি করি। এই জোট পরিস্থিতি আমাদের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না থাকায় আমরা এতে থাকব না।”

‘জামায়াতে ইসলামী সবসময়ই একটি অ্যান্টি-পিপল দল’hasnat kaiyum 3

তবে যে কথা সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে বলা হয়নি, তা হচ্ছে–জোট গঠন প্রক্রিয়ার শুরু থেকেই আসন ভাগাভাগি নিয়ে কোনো অবস্থাতেই জামায়াতে ইসলামীর সঙ্গে মীমাংসায় পৌঁছাতে পারেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুরুতে ৮০টি আসন দাবি করে ইসলামী আন্দোলন। পরে ৭০টি পর্যন্ত আসনে রাজি ছিল তারা। তবে বৃহস্পতিবার ইসলামী আন্দোলনের জন্য ৪৭ আসন ছেড়ে বাকি ২৫৩ আসন সমঝোতার ঘোষণা আসে জামায়াতের পক্ষ থেকে। এই সিদ্ধান্ত জোট না হওয়ার পেছনে সবশেষ কারণ হিসেবে কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে।

১০ দলীয় জোটে এর প্রভাব

ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সিদ্ধান্তের ফলে জোট রাজনীতিতে তিন ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। প্রথমত, নিশ্চিতভাবেই এতে জোটের ঐক্যের শক্তি কমবে। ইসলামী আন্দোলনকে একটি বড় ইসলামী সংগঠন হিসেবে বরাবরই বিবেচনা করা হয়। এই দলের নিজস্ব ভোটব্যাংক রয়েছে। এ হিসেবে এর অনুপস্থিতি জোটকে দুর্বল করবে, বিশেষত যেখানে ইসলামী আদর্শের ভিত্তিতে ‘ওয়ান বাক্স’ নীতি গ্রহণ করা হয়েছিল।

দ্বিতীয়ত, জোটের ভেতর আস্থার সংকট ও সিদ্ধান্ত গ্রহণে অসঙ্গতি ভোটারের মধ্যে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

এ ছাড়া, ইসলামী আন্দোলন যদি তাদের দাবি করা ইসলামি আদর্শকে ভোটের মাঠে সামনে আনতে পারে, তাহলে বড় ধরনের ধাক্কা খেতে পারে জামায়াত ইসলামী নিয়ন্ত্রিত ১০ দলীয় জোট।

বিষয়: রাজনীতিসংবাদ সম্মেলনজামায়াতে ইসলামীত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

    ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের তিন দিন পরও মৃত্যুরহস্যের কূলকিনারা করতে পারেনি পুলিশ। এর মধ্যে তাহসিফের বন্ধু শাহরিয়ার রেজা দীপের বক্তব্য নতুন প্রশ্ন তৈরি করেছে। পিবিআইকে দেওয়া তথ্যে দীপ জানিয়েছেন, টঙ্গীর মাজার বস্তিতে তাদের কয়েক

  • সাকিব-তামিমরা নেই, তবুও কেন স্পিন উইকেটে আস্থা বাংলাদেশের?

    সাকিব-তামিমরা নেই, তবুও কেন স্পিন উইকেটে আস্থা বাংলাদেশের?

    বাংলাদেশের ক্রিকেটে মিরপুরের উইকেট বরাবরই এক ধাঁধাঁর বিষয়। বিশেষ করে স্পিন নির্ভর কন্ডিশনে প্রতিপক্ষকে ফাঁদে ফেলার কৌশল হিসেবে ধীরগতির ও অতিরিক্ত টার্নিং উইকেট ব্যবহারের প্রবণতা প্রায় এক যুগ ধরে চলে আসছে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে সেই কৌশলই বাংলাদেশের জন্য বুমেরাং হয়ে দাঁড়ি

  • মানব মস্তিষ্ক বিকাশের এক জটিল রহস্যের দরজা খুলেছে

    মানব মস্তিষ্ক বিকাশের এক জটিল রহস্যের দরজা খুলেছে

    মানবমস্তিষ্কের বিকাশের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে বিপুলসংখ্যক জিনগত ত্রুটিযুক্ত স্নায়ুকোষ বা নিউরন অপসারিত হয়। জন্মের সময়ের কাছাকাছি এই প্রক্রিয়ায় মস্তিষ্ক যেন নিজের কোষগুলোর গুণগত মান যাচাই করে অপ্রয়োজনীয় বা ত্রুটিপূর্ণ কোষ সরিয়ে দেয়। নেচার সাময়িকীতে গত ২৮ অক্টোবর প্রকাশিত একটি গবেষণায় মানুষের

  • মঙ্গলের ৪১০ কোটি বছরের পুরনো উল্কাপিণ্ডে প্রাচীন জলময় পরিবেশের সন্ধান

    মঙ্গলের ৪১০ কোটি বছরের পুরনো উল্কাপিণ্ডে প্রাচীন জলময় পরিবেশের সন্ধান

    টেঘাজা ০০১-এর আবিষ্কার মঙ্গল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ধারণাকে আরও শক্তিশালী করেছে—গ্রহটি সব সময় বর্তমানের মতো শীতল ও শুষ্ক ছিল না। তার জন্মলগ্নে সেখানে পানি, আগ্নেয়গিরির কার্যকলাপ এবং তুলনামূলক ঘন বায়ুমণ্ডলসহ ভিন্ন এক পরিবেশ থাকতে পারে।