এনআরবি ব্যাংক পিএলসির ইয়ার-টু-ডেট ব্যবসায়ীক পর্যালোচনা সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইকবাল আহমেদ।
এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এনআরবি ব্যাংক।
ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খানের সভাপতিত্বে সভায় ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান মিনহাজ শহীদ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মো. সেলিম, স্বতন্ত্র পরিচালক ফেরদৌস আরা বেগম, প্রফেসর শরীফ নুরুল আহকাম এবং এস কে মতিউর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিন এবং কিমিয়া সাদাত, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. রাশিদুল হুদাসহ সিনিয়র ম্যানেজমেন্ট টিম, সকল শাখা ব্যবস্থাপক ও করপোরেট হেড অফিসের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
সভায় চলতি বছরের ত্রৈমাসিকে বিভিন্ন শাখা ও বিভাগের অর্জিত ব্যবসার অগ্রগতি নিয়ে বিষদ আলোচনা করা হয় এবং লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।