Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> কানেক্ট

গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২০: ১৮
গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ
গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়ন-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্যভিত্তিক ও বিশ্লেষণধর্মী সাংবাদিকতা উৎসাহিত করতে এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ইকনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)।

Advertisement

এ লক্ষ্যে রাজধানীর পিকেএসএফ ভবন-১-এ প্রতিষ্ঠান দুটির মধ্যে এক দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পিকেএসএফ এ তথ্য নিশ্চিত করে। পিকেএসএফের পক্ষে সিনিয়র মহাব্যবস্থাপক ড. একেএম নুরুজ্জামান এবং ইআরএফের পক্ষে সাধারণ সম্পাদক আবুল কাশেম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খান, ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের এবং ইআরএফের প্রেসিডেন্ট দৌলত আকতার মালাসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় টেকসই জীবিকা, সামাজিক সুরক্ষা, জলবায়ু সহনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ইআরএফ সদস্যদের জন্য প্রশিক্ষণ ও বিশেষ কর্মশালার আয়োজন করা হবে। পাশাপাশি পিকেএসএফের মাঠপর্যায়ের কার্যক্রম, বিভিন্ন গবেষণা, সমীক্ষা ও উদ্ভাবন সম্পর্কে সাংবাদিকদের অবহিত করার সুযোগ তৈরি করা হবে।

Advertisement
Advertisement
Advertisement

এ ছাড়া সাংবাদিকদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুবিধার্থে পিকেএসএফের বিভিন্ন কর্মসূচি ও মাঠপর্যায়ের উদ্যোগ পরিদর্শনের জন্য ইআরএফ সদস্যদের অংশগ্রহণে যৌথ ‘মিডিয়া ভিজিট’ বা সরজমিনে পরিদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে প্রান্তিক মানুষের জীবিকা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বস্তুনিষ্ঠ চিত্র গণমাধ্যমে তুলে ধরা আরও সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিষয়: গণমাধ্যমআলোচনাসাংবাদিকতাএকাডেমিক দক্ষতাসমঝোতা স্মারক
Advertisement
সর্বশেষ
  • ১

    এইচএসসির ফলাফলে বিপর্যয়, দায় কি শুধু শিক্ষার্থীর, নাকি রাষ্ট্রেরও?

  • ২

    হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১৫

  • ৩

    ‘আমার ছেলেকে হত্যা করা হয়েছে’

  • ৪

    মোস্তাফিজের দুই ওভারেই স্বর্ণ জয়ের আশা শেষ বাংলাদেশের

  • ৫

    কুয়েটে পাঁচ শিক্ষকসহ ৭ জন চাকরিচ্যুত

সম্পর্কিত
  • ৪০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন পেল ওয়ান ব্যাংক

    ৪০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন পেল ওয়ান ব্যাংক

    ব্যাংকের মূলধন ভিত্তি সুদৃঢ় করা এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে ওয়ান ব্যাংক পিএলসি। সাত বছর মেয়াদি এই বন্ডটি ইস্যুর জন্য শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চূড়ান্ত অনুমোদ

  • নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

    নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

    হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে পেতে এবার এগিয়ে এলো দেশের বৃহৎ ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। এ লক্ষ্যে নিখোঁজ ব্যক্তিদের জরুরি তথ্য প্রচারকারী প্ল্যাটফর্ম ‘মুন অ্যালার্ট’- এর সঙ্গে যৌথভাবে ‘মিসিং পারসনস ব্রডকাস্ট’ চালু করেছে ওয়ালটন প্লাজা।

  • পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় অতিদারিদ্র্যের হার কমেছে: পিকেএসএফ

    পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় অতিদারিদ্র্যের হার কমেছে: পিকেএসএফ

    দেশের জলবায়ু-ঝুঁকিপূর্ণ ও দুর্গম এলাকার অতিদরিদ্র মানুষের আয়, সম্পদ, পুষ্টি, আর্থিক অন্তর্ভুক্তি এবং অভিঘাত মোকাবিলার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল-ইউরোপিয়ান ইউনিয়ন (পিপিইপিপি-ইইউ) প্রকল্প।

  • ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ফার্মাসিস্ট দিবসের সেমিনার অনুষ্ঠিত

    ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ফার্মাসিস্ট দিবসের সেমিনার অনুষ্ঠিত

    ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী মিলনায়তনে ‘এমপাওয়ারিং ফার্মাসিস্টস ফর হেলদিয়ার ফিউচারস ইন বাংলাদেশ’ শিরোনামে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আলমগীর হোসেন।