সাংবাদিক

অন্যদিকে অভিযোগ রয়েছে, একটি বিশেষ রাজনৈতিক দলের অনুসারীদের প্রাধান্য দিয়ে এই নিয়োগ সম্পন্ন করা হয়েছে। নিয়োগ চলাকালীন স্বজনপ্রীতিসহ আরও কিছু অভিযোগ আনা হয়।

কুষ্টিয়ার আসাদুল্লাহ বলেন, “জ্বর নিয়ে এসেছিলাম, এখন দেখছি বাচ্চার শরীরে হামের লক্ষণ। সব রোগীকে এক জায়গায় রাখায় সুস্থ বাচ্চা আরও অসুস্থ হয়ে পড়ছে। প্রতিটি রোগের জন্য আলাদা ওয়ার্ড করা জরুরি।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় পরিচালিত সাম্প্রতিক এক পরীক্ষায় দেখা গেছে, এই বিভাগে সন্দেহভাজন রোগীদের নমুনার প্রায় ২৯ শতাংশই হাম পজিটিভ।

মানববন্ধনে বক্তারা বলেন, মিটারে টাকা রিচার্জ করার পরপরই কোনো কারণ ছাড়াই বড় অঙ্কের অর্থ কেটে নেওয়া হচ্ছে। ভুক্তভোগী কয়েকজন গ্রাহক জানান, প্রিপেইড মিটার চালুর পর তাদের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে কয়েকগুণ।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীর বর্তমান পোশাক পরিবর্তন করে আগের যেকোনো একটি উপযুক্ত পোশাক ফিরিয়ে আনতে সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

আইজিপি বলেন, ওই সময় পুলিশসহ অনেক মানুষ নিহত হয়েছেন। প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে এবং আইনে যা প্রযোজ্য, তা-ই কার্যকর করা হবে।

এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়েছে।

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শনিবার পালিত হবে ঈদুল ফিতর। তবে আন্তর্জাতিক চাঁদ দেখার ভিত্তিতে এবং দীর্ঘদিনের স্থানীয় ঐতিহ্য মেনে দেশের বেশ কিছু জেলায় নির্দিষ্ট কিছু এলাকার মানুষ এক দিন আগেই ঈদ পালন করেন।

সুমন ছিলেন রাজশাহীর সন্তান। ১৯৮২ সালে রাজশাহী গভ. ল্যাবরেটরি হাইস্কুল থেকে এসএসসি পাস করেন। পরে রাজশাহী কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।

রাজশাহীতে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। গতকাল বুধবার রাত পৌনে ৮টার দিকে নগরের হেতেমখাঁ জাদুঘর মোড়ে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, জামায়াতে ইসলামীর দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কাওসার তার ছেলেকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাদ্রাসায় যৌন নির্যাতনের শিকার এক শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে। আইসিইউতে চিকিৎসাধীন ১০ বছর বয়সী শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এই ঘটনায় মাদ্রাসার পরিচালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, খুলনা হয়ে বাঘাবাড়ি ডিপোতে যে পরিমাণ তেল আসার কথা তার তুলনায় অনেক কম সরবরাহ পাওয়া যাচ্ছে। যেখানে শতকরা ৭৫ শতাংশ তেল সরবরাহের কথা বলা হলেও বাস্তবে ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ঘাটতি দেখা যাচ্ছে।

সোলাইমান জানান, তাদের পাম্পে স্বাভাবিকভাবে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার লিটার পেট্রোল ও অকটেন বিক্রি হয়। কিন্তু বর্তমানে সেই বিক্রি বেড়ে ১১ থেকে ১২ হাজার লিটারে পৌঁছেছে। এ কারণে সাময়িক সংকট তৈরি হয়েছে।

প্রায় দুই মাস আগে জারি করা এই নোটিশের বিষয়টি সম্প্রতি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন।

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর থানাধীন বাঁশপুকুরিয়া এলাকায় ঈদগাহ মাঠের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রাজশাহীতে দলীয় কর্মীদের পিটুনিতে এরশাদ আলী (৬৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এরশাদ আলী চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সদস্য এবং রাজশাহী–৬ (চারঘাট ও বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদের অনুসারী।

আম চাষি মাহবুব বলেন, “এবার তো গাছে গাছে মুকুল। কুয়াশা বা বৃষ্টি নাই বলেই এত বেশি এসেছে। তবে ফাল্গুনের ঝড় হলেই কিছু মুকুল ঝরতে পারে। তারপরও ফলন অনেক ভালো হবে আশা করছি।”

তবে যেসব কর্মীর সাংগঠনিক কার্যক্রম চালানোর সক্ষমতা নেই তাদের পুনরায় গ্রেপ্তারের প্রয়োজন নেই বলে নির্দেশনায় উল্লেখ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের এক যুবকের সঙ্গে রেজিনার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের সম্পর্কের টানাপোড়েন ও মানসিক চাপে ভেঙে পড়েন তিনি। ধারণা করা হচ্ছে, হতাশা থেকেই আত্মহত্যার সিদ্ধান্ত নেন।

রাজশাহীতে মসজিদে নামাজ আদায় করতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে গোলাম মোস্তফা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে ওয়ার্ড বিএনপির এক নেতার নামে মামলা করা হয়েছে।

শনিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোস্তফা মতিহার থানার ডাঁশমারী গ্রামের তইমুর উদ্দিনের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নের পাঠাপাড়া গ্রামে ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

কেন্দ্রভিত্তিক ভোট গণনা ও পোস্টাল ভোট যুক্ত করে পাওয়া ফল অনুযায়ী চারটি আসনে বিএনপি প্রার্থী এবং দুটি আসনে জামায়াত প্রার্থী বিজয়ী হয়েছেন।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগমকে ভোটকেন্দ্রের সামনে প্রকাশ্যে মারধর করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার ভোর ৫টার দিকে র্যাব-৫-এর রাজশাহী সিপিএসসির একটি দল মহানগরীর উত্তর ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার করে।

রাজশাহী-৩ আসনে ৩ লাখ ৫৮ হাজার ৬৬৩ জন ভোটারের বিপরীতে 'ফুটবল' প্রতীকে লড়ছেন হাবিবা।

নির্বাচনী প্রচারণা চলাকালে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান।

রাজশাহীর পুঠিয়া উপজেলার পোল্লাপুকুর এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) সংলগ্ন ফ্লাইওভার এলাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হেনস্তা, ছিনতাইয়ের চেষ্টা ও অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে মতিহার থানা পুলিশ।

১৯৯১ সালের নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন।পাশাপাশি বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে এবং উত্তরণের জন্য রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক সংস্কার অপরিহার্য বলে মন্তব্য করেছেন বদিউল আলম মজুমদার।

নোটিশে উল্লেখ করা হয়, এই কার্যক্রম ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫’-এর ৪ নম্বর বিধির লঙ্ঘন। নির্বাচনের আগে এ ধরনের উপহার বিতরণকে অনিয়ম হিসেবে গণ্য করা হয়েছে।

রাজশাহীর বাঘা উপজেলায় গভীর রাতে বাড়িতে ঢুকে সোহেল রানা (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের গুলিতে সোহেলের স্ত্রী ও মেয়েও আহত হয়েছেন।

পুলিশ সূত্র জানায়, সাইফুজ্জামান দাবি করেন সিমা খাতুন তার দ্বিতীয় স্ত্রী। তবে তাদের মধ্যে বৈধ বিয়ের কোনো কাবিননামা বা নথিপত্র উপস্থাপন করতে পারেননি।

আহত আতাবুর রহমানকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা রুপাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম আনোয়ার হোসেন জানান, প্রাথমিক পর্যায়ে প্রায় ১১ লাখ ৬০ হাজারের বেশি বই সময়ের আগেই সরবরাহ করা হয়েছে।

রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাকচাপায় চারজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের ঝলমলিয়া বাজারের কলাহাটায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে নিজ কক্ষের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন লামিসা। পরে মেসের অন্য ছাত্রীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহাসড়ক অবরোধের ফলে ঢাকা-রাজশাহী মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রাজশাহীর বাগমারা উপজেলায় চুরির অভিযোগে ওমর ফারুক হোসেন (৩৯) নামের এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ তুলেছে তার পরিবার। তবে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ওই যুবক চিকিৎসাধীন অবস্থায় অসুস্থতাজনিত কারণে মারা গেছেন।

নিরাপত্তা আশঙ্কার কারণে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণার পর শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে পুনরায় একাডেমিক কাজে ফেরার ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষক অধ্যাপক কাজী জাহিদ।

বেশকিছু রাজনৈতিক নেতাদের সমলোচনা করে সালাউদ্দিন আম্মার বলেন, “২০০৭ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ক্যাম্পাসে থেকে বিশ্ববিদ্যালয়ের বোঝা হতে চান না”।

সংশ্লিষ্ট ডিনদের পদের মেয়াদ গত বছর ১৭ ডিসেম্বরই শেষ হয়েছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রুটিন দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে পদত্যাগপত্র জমা দেন ডিনরা।

বিষয়টি নিয়ে উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব খুব দ্রুতই একটি কার্যকর সিদ্ধান্ত নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আওয়ামী ফ্যাসিবাদের মদদপুষ্ট কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী যদি চাকরি করতে আসে, তাহলে তাদের কলার ধরে টেনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখা হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার।

বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলনের যোদ্ধারা ধারাবাহিকভাবে হত্যার শিকার হচ্ছেন, যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির প্রমাণ। এ অবস্থার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা।

অ্যাক্টিভিস্টরা এই ঘটনায় প্রশাসন এবং স্থানীয় কর্তৃপক্ষের নীরবতা এবং নিষ্ক্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

শহীদুল্লাহ কলা ভবনের সামনে অবস্থিত শহীদ মিনারটির নির্মাণকাজ শুরু হয় ১৯৬৪ সালের ২০ ফেব্রুয়ারি এবং শেষ হয় ১৯৬৭ সালে।

নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বিষয়টি জনস্বার্থ মামলা (পিআইএল) হিসেবে হাইকোর্ট ডিভিশনে দায়ের করা হবে।