Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> বিশ্লেষণ

লারার পথ ধরে ভারত দলে ডাক পাবেন সূর্যবংশী?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৬: ৪৪
লারার পথ ধরে ভারত দলে ডাক পাবেন সূর্যবংশী?

ছক্কা মেরে সেঞ্চুরি করে হেলমেট, গ্লাভস খুলে দুহাত দিয়ে দেখালেন ‘হার্ট’ এবং বেঞ্চের দিকে তাকিয়ে দিলেন স্যালুট… সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩৬ বলে সেঞ্চুরি করে বৈভব সূর্যবংশী কি একটা বার্তাই দিতে চাইলেন?

Advertisement

বাঁহাতি এই ব্যাটসম্যান বিশ্ব ক্রিকেটে নিজের আগমনী বার্তা দিয়ে রেখেছিলেন গত আইপিএলেই। তবে সূর্যবংশী এবারের আইপিএলে এতোটাই অভাবনীয় ব্যাটিং করছেন যে, তাকে নতুন করে বিশেষণে বিশেষায়িত করাটা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। হায়দরাবাদের বিপক্ষে রাজস্থান হেরে গেলেও নজরকাড়া ব্যাটিংয়ে আরও একবার বিস্ময়ের জন্ম দিয়েছেন তিনি। টুর্নামেন্টের মাঝপথেই তাই প্রশ্নটা আরও জোরাল হচ্ছে–এখনই কি ভারত জাতীয় দলে ডাক পাওয়া উচিত সূর্যবংশীর? অনেকটা ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারার মতো?

বৈভব সূর্যবংশী। ছবি: ফেসবুক
বৈভব সূর্যবংশী। ছবি: ফেসবুক

দুজনের মাঝে অবশ্য বাঁহাতি ব্যাটসম্যান ছাড়া আর কোনো মিল নেই। ব্যাটিং পজিশন, স্টাইল–সবই ভিন্ন। তবে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েট মনে করছেন, লারার মতোই আগেভাগেই সূর্যবংশীকেও জাতীয় দলে নেওয়া উচিত।

আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৫টি ম্যাচ খেলেছেন সূর্যবংশী। ৪০.৬০ গড়ে ২ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে করেছেন ৬০৯ রান। আর স্ট্রাইক রেট? ২২২.২৬! অর্থাৎ, ভারতের এই বিস্ময় বালক শুধু রানই করছেন না, একই সঙ্গে আগ্রাসী ব্যাটিংয়ের পসরা সাজিয়ে বজায় রাখছেন ধারাবাহিকতাও। আর তাই তাকে ভারত দলে খেলিয়ে দেওয়ার দাবিটা ক্রমশ বাড়ছে।

Advertisement
Advertisement
Advertisement

ব্র্যাথওয়েটেরও মনে হচ্ছে, এটাই সূর্যবংশীকে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আদর্শ সময়। কেন, সেটার পক্ষেও মত দিয়েছেন ইএসপিএনক্রিকইনফোর অনুষ্ঠানে। তিনি বলেন, “ব্রায়ান লারাকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ কী করেছিল? তারা তাকে ভিভ রিচার্ডসের মতো খেলোয়াড়দের সঙ্গে দলে রেখেছিল। তখনকার সময়টাও ভিন্ন ছিল। অনেক ট্যুর ম্যাচ হতো, ফলে আন্তর্জাতিক অভিষেকের আগেই লারা সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছিল। এরপর অভিষেকের পর তার ক্যারিয়ার কীভাবে এগিয়েছে, তা তো আমরা সবাই জানি।”

বৈভব সূর্যবংশী। ছবি: আইপিএল
বৈভব সূর্যবংশী। ছবি: আইপিএল

২১ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত লারা পরে হয়েছেন ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান। সূর্যবংশীকে নিয়েও ভারতের কাছ থেকে এমন কিছুর প্রত্যাশা ব্র্যাথওয়েটের, “তাকে এখনই ভারতীয় দলে রাখা যেতে পারে, যেন সে বিরাট কোহলি, রোহিত শর্মা, সুরিয়াকুমার যাদবদের কাছ থেকে শেখার সুযোগ পায়। ভারত দলে তার কাছাকাছি বয়সের এমন কিছু তরুণ খেলোয়াড়ও আছে, যাদের কাছ থেকেও সে শিখতে পারবে। সরাসরি কঠিন পরিস্থিতিতে ফেলে দেওয়ার আগে এটাই হতে পারে বিচক্ষণ সিদ্ধান্ত।”

এবারের আইপিএলে সূর্যবংশীর স্কোর যথাক্রমে ৫২, ৩১, ৩৯, ৭৮, ০, ৪৬, ৮ ও ১০৩। রাজস্থানের বিপক্ষে ইনিংসের প্রথম ওভারেই বিস্ফোরক ব্যাটিংয়ে টানা চারটি ছক্কা মারেন তিনি। মুখোমুখি হওয়া প্রথম বলেই এরপর ছক্কায় ওড়ান প্যাট কামিন্সকে। মাত্র ১৫ বলে করেন ফিফটি। আইপিএলের ইতিহাসে এখন সবচেয়ে বেশি ১৫ বা তার কম ডেলিভারিতে পঞ্চাশ রানের রেকর্ড সূর্যবংশীর (৩ বার)।

পেস বোলিংই কি বাংলাদেশের মূল শক্তি?rana mustafijur

পরের পঞ্চাশ রান করতে অবশ্য খেলেন ২১টি বল। ফলে মাত্র ৩৬ বলেই তিন অঙ্কের ঘরে পা রাখলেও ইনিংসটি কিছুটা ধীরগতির মনে হতেই পারে। এই বয়সে নিজের মানদণ্ড এতোটাই উঁচুতে নিয়ে যেতে সক্ষম হয়েছেন সূর্যবংশী।

এরপরও সেরা ফর্মে থাকলেও সূর্যবংশীর ভারত জাতীয় দলে ডাক পাওয়াটা কঠিনই বটে। প্রথমত, লারার সময়ে আন্তর্জাতিক সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ থাকত অনেক। আর এখন সেই প্রচলন নেই বললেই চলে। দ্বিতীয়ত, দলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। টানা দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ভারতীয় দলে জায়গা হচ্ছে না ইয়াশাসভি জয়সওয়ালের মতো ওপেনারের।

আর সবশেষ, ভারতীয় ক্রিকেটের চাপ। সূর্যবংশীকে দলে নিয়ে যদি না খেলানো হয়, সেটা নির্বাচকদের ওপর প্রচণ্ড চাপ তৈরি করবে। আর যদি খেলানো হয় এবং তিনি সেই চাপ নিতে না পারেন, সেখানেও নির্বাচকদেরই কাঠগড়ায় তোলা হবে। সবদিক মিলিয়েই তাই লারার পদাঙ্ক অনুসরণ করে সূর্যবংশীর ভারত দলে ডাক পাওয়াটা অনেক যদি এবং কিন্তুর ওপরই নির্ভর করছে।

বিষয়: খেলাক্রিকেটওয়েস্ট ইন্ডিজআইপিএলভারত
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ইরান যুদ্ধ: বেরিয়ে আসার পথ খুঁজছে উপসাগরীয় দেশগুলো

    ইরান যুদ্ধ: বেরিয়ে আসার পথ খুঁজছে উপসাগরীয় দেশগুলো

    ইরানকে ঘিরে চলমান সংঘাত উপসাগরীয় দেশগুলোর জন্য এক কঠিন বাস্তবতা তৈরি করেছে। সামরিক শক্তি বৃদ্ধি, কূটনৈতিক তৎপরতা কিংবা হরমুজ প্রণালির বিকল্প জ্বালানি পরিবহন ব্যবস্থা গড়ে তোলা—কোনো উদ্যোগই এখন পর্যন্ত তাদের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি

  • এইচএসসির ফলাফলে বিপর্যয়, দায় কি শুধু শিক্ষার্থীর, নাকি রাষ্ট্রেরও?

    এইচএসসির ফলাফলে বিপর্যয়, দায় কি শুধু শিক্ষার্থীর, নাকি রাষ্ট্রেরও?

    গত ২২ বছরের মধ্যে চলতি বছর এইচএসসি পরীক্ষার ফলাফলে সবচেয়ে বড় বিপর্যয়ের জন্য প্রচলিত মূল্যায়ন ব্যবস্থা, রাজনৈতিক অস্থিরতা ও শিক্ষকদের প্রশিক্ষণের অভাবকে দায়ী করছেন শিক্ষাবিদরা। তারা বলছেন, শিক্ষাদানের দুর্বলতার পাশাপাশি উত্তরপত্র মূল্যায়নের প্রথাগত পদ্ধতিও এই ফলাফলের জন্য দায়ী।

  • রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পশ্চিম ইউরোপ

    রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পশ্চিম ইউরোপ

    পশ্চিম ইউরোপের দেশগুলো দীর্ঘস্থায়ী রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ফ্রান্স, স্পেন ও পর্তুগালের মতো দেশে সরকারবিরোধী বিক্ষোভ, তরুণ প্রজন্মের অসন্তোষ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং প্রচলিত রাজনৈতিক নেতৃত্বের প্রতি আস্থাহীনতা ইউরোপের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার দুর্বলতা প্রকাশ

  • ইরান ও ইউক্রেন: যুদ্ধই গিলে খাবে ট্রাম্পকে!

    ইরান ও ইউক্রেন: যুদ্ধই গিলে খাবে ট্রাম্পকে!

    ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন ট্রাম্পের জন্য শুধু কংগ্রেসের আসনসংখ্যা নির্ধারণের লড়াই নয়; এটি তার পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক সিদ্ধান্তের ওপর মার্কিন জনগণের মূল্যায়নেরও পরীক্ষা। ইউক্রেনের প্রতি অবস্থান পরিবর্তন, ইরান যুদ্ধের অর্থনৈতিক চাপ এবং শুল্কনীতির কারণে সৃষ্ট অসন্তোষ রিপাবলিকান ভোটব্যাংকেও প্রভ