Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> বিশ্লেষণ

বড় দলের প্রতীক নিয়ে সংসদে গেলে কী হবে?

কাজী সাজিদুল হক

কাজী সাজিদুল হক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১৪: ১৬
বড় দলের প্রতীক নিয়ে সংসদে গেলে কী হবে?

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ভোট করার জন্য নিজের দল ছেড়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রাশেদ খান নিজের দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যাওয়ার সময় তার সভাপতি নুরুল হক নুর ফেসবুকে লিখেছেন, তিনি ভোট করবেন দলীয় প্রতীকে। আর রাশেদ বিএনপির প্রতীকে।

Advertisement

বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম তার দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন। তাকে লক্ষ্মীপুর–১ আসন থেকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে বিএনপি।

এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। তার আগের দল গিয়েছে জামায়াতে ইসলামীর সঙ্গে। বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাও তার দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন। কিশোরগঞ্জের একটি আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়ন পেয়েছেন।

এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন: প্রধান উপদেষ্টাCA-dc

এ ছাড়া নিজের দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। ফরহাদ নড়াইল-২ ও ববি হাজ্জাজ ঢাকা-১৩ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটে লড়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

নিজ দল ছেড়ে বা দল বিলুপ্ত করে যারা বিএনপিতে যোগ দিয়েছেন, তাদের প্রায় সবারই বক্তব্য একই। বলছেন, ‘কৌশল’ হিসেবে তারা বিএনপির ছায়ায় গেছেন। আর সেই কৌশল হলো, বড় দলের প্রতীক নিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়া। কারণ, ছোট দলগুলোর জনভিত্তি বিএনপির মতো নয়। আর সংসদ নির্বাচনের পর উচ্চকক্ষ গঠনের সময় বিএনপির অনুপাতও বেশি হবে।

গত অক্টোবরে অন্তর্বর্তী সরকার নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) সংশোধনী আনে। নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও ভোট করতে হবে নিজ নিজ দলের প্রতীকে-এমন ধারা যুক্ত করা হয় ওই সংশোধনীতে।

২০২৫ সালের বাংলাদেশ: নির্বাচন ও গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতার রাজনৈতিক খেলাJuly Uprising

এই সংশোধনী নিয়ে বিএনপি শুরু থেকেই আপত্তি জানিয়েছিল। জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই সংশোধনীর পক্ষেই কথা বলেছে।

স্বাধীন বাংলাদেশে ১৯৮৬ সাল থেকে দলগুলো জোট করে ভোট করছে। কোনো ক্ষেত্রে জোটে থেকে নিজ প্রতীকে নির্বাচন করেছে ছোট দলগুলো। কখনো বড় দলের প্রতীক নিয়ে নির্বাচন করেছে। তবে আগের সব হিসাব ভেঙে গেছে আরপিও সংশোধনীর পর। এরপরই বিএনপির সঙ্গে দীর্ঘদিন ধরে পথ চলা কিছু ছোট দলের নেতাদের মধ্যে বিএনপিতে বিলীন হওয়ার প্রচেষ্টা দেখা যায়।

এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের অনেকেই ‘নৌকা’ প্রতীক নিয়ে নির্বাচন করেছে। একই নির্বাচনে দলীয় প্রতীক নিয়েও ভোট করেছে জোটভুক্ত অনেকে। বড় দলের প্রতীকে ভোট করলেও সংসদে গিয়ে তারা পরিচিত ছিল নিজ নিজ দলের সংসদ সদস্য হয়ে। যেমন রাশেদ খান মেনন। ওয়ার্কার্স পার্টির এই সভাপতি ভোট করেছেন নৌকা প্রতীক নিয়ে। কিন্তু সংসদে তার পরিচয় ছিল ওয়ার্কার্স পার্টির সদস্য হিসেবে। একইভাবে হাসানুল হক ইনুও নৌকা নিয়ে ভোট করে জাসদের সংসদ সদস্য হিসেবে সংসদে ছিলেন।

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে যারা ধানের শীষ প্রতীক নিয়ে আইনসভায় বসবেন, তাদের দলীয় পরিচয় হবে বিএনপির এমপি। সংসদের পুরো মেয়াদে বিএনপিরই প্রতিনিধিত্ব করতে হবে তাদের।

ভোটে জিতে কেউ যদি বিএনপি থেকে পদত্যাগ করেন, তবে তিনি হয়তো দলে ফিরতে পারবেন; কিন্তু হারাতে হবে সংসদ সদস্য পদ। কারণ সংবিধানে বলা আছে, দল থেকে পদত্যাগ করলে তার এমপি পদ থাকবে না।

একমাত্র উপায় হলো, বিএনপি যদি তাদের বহিষ্কার করে। তবে সেক্ষেত্রেও তারা ছেড়ে আসা দলের পরিচয় ফিরে পাবেন না। তখন তারা পরিচিত হবেন ‘নির্দলীয়’ সংসদ সদস্য হিসেবে। সংসদে এমন নজির রয়েছে।

নির্বাচন কমিশন বলছে, তারা সতর্ক আছেvote

বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে অষ্টম জাতীয় সংসদে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য আবু হেনাকে দল থেকে বহিষ্কার করা হয়। তার সংসদ সদস্য পদ থাকবে কি না, বিষয়টি নিয়ে তখন প্রশ্ন উঠলে সংবিধানের বিধান অনুযায়ী আবু হেনার সদস্য পদ রাখার সিদ্ধান্ত নেন তৎকালীন স্পিকার জমির উদ্দিন সরকার। দল থেকে বহিষ্কার হলেও তার সদস্যপদ বাতিল হয়নি।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের আমলে নবম জাতীয় সংসদেও একই ঘটনা ঘটে। সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচিত এইচ এম গোলাম রেজাকে তার দল জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হলেও তার সংসদ সদস্য পদ বহাল ছিল। দশম সংসদে আওয়ামী লীগের লতিফ সিদ্দিকীকে বহিষ্কার করে আওয়ামী লীগ। তবে তার সংসদ সদস্য পদ যায়নি। পরে তিনি পদত্যাগ করেন।

সংবিধানে বলা আছে, দল থেকে পদত্যাগ করলে সংসদ সদস্য পদ থাকবে না। দল কাউকে বহিষ্কার করলে কী হবে, সে বিষয়ে কিছু বলা নেই।

নির্বাচন আয়োজনে অবৈধ অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব, প্রস্তুত সেনাবাহিনীEc meeting

নিজ দল থেকে পদত্যাগ করে কিংবা দল বিলুপ্ত করে যারা বিএনপিতে বিলীন হয়েছেন, তারা আদর্শিক কারণে যে যাননি, সেটা সহজেই বোঝা যায়। না হলে অনেক আগেই তারা বিএনপিতে যোগ দিতেন। ভোটের মাঠে নিজের ‘দাম’ ধরে রাখতেই তারা সেটা করেননি। সেই ‘অবদানের’ মূল্য তারা পেয়েছেন ধানের শীষ পেয়ে।

সুতরাং ত্রয়োদশ সংসদ গঠিত হলে অন্য দলের যারা ধানের শীষ বা বড় অন্য কোনো দলের প্রতীক নিয়ে সংসদে বসবেন, তারা সংসদের মেয়াদে নিজ দলের পরিচয়ে পরিচিত হবেন না। যত ছোট দলই হোক তাদের অবশ্যই একটা সমর্থক গোষ্ঠী রয়েছে। এই দল বিলীন কিংবা দল ছাড়ার বিষয়টি নিজ নিজ দলের সমর্থকদের কাছে কীভাবে তারা উপস্থাপন করবেন এবং সমর্থকরা কীভাবে নেবে সেটা একান্ত তাদের ব্যাপার।

শুধুমাত্র ভোটে জিততে কিংবা প্রতীকের জন্য দল বদল কতটুকু নৈতিক সে বিষয়েও যেসব প্রশ্ন উঠছে, সেগুলোরও উত্তর দল বা ব্যক্তিকেই দিতে হবে।

বিষয়: বিএনপিবিএনপির সমাবেশজাতীয় সংসদত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনজেলার খবর
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ইরান যুদ্ধ: বেরিয়ে আসার পথ খুঁজছে উপসাগরীয় দেশগুলো

    ইরান যুদ্ধ: বেরিয়ে আসার পথ খুঁজছে উপসাগরীয় দেশগুলো

    ইরানকে ঘিরে চলমান সংঘাত উপসাগরীয় দেশগুলোর জন্য এক কঠিন বাস্তবতা তৈরি করেছে। সামরিক শক্তি বৃদ্ধি, কূটনৈতিক তৎপরতা কিংবা হরমুজ প্রণালির বিকল্প জ্বালানি পরিবহন ব্যবস্থা গড়ে তোলা—কোনো উদ্যোগই এখন পর্যন্ত তাদের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি

  • এইচএসসির ফলাফলে বিপর্যয়, দায় কি শুধু শিক্ষার্থীর, নাকি রাষ্ট্রেরও?

    এইচএসসির ফলাফলে বিপর্যয়, দায় কি শুধু শিক্ষার্থীর, নাকি রাষ্ট্রেরও?

    গত ২২ বছরের মধ্যে চলতি বছর এইচএসসি পরীক্ষার ফলাফলে সবচেয়ে বড় বিপর্যয়ের জন্য প্রচলিত মূল্যায়ন ব্যবস্থা, রাজনৈতিক অস্থিরতা ও শিক্ষকদের প্রশিক্ষণের অভাবকে দায়ী করছেন শিক্ষাবিদরা। তারা বলছেন, শিক্ষাদানের দুর্বলতার পাশাপাশি উত্তরপত্র মূল্যায়নের প্রথাগত পদ্ধতিও এই ফলাফলের জন্য দায়ী।

  • রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পশ্চিম ইউরোপ

    রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পশ্চিম ইউরোপ

    পশ্চিম ইউরোপের দেশগুলো দীর্ঘস্থায়ী রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ফ্রান্স, স্পেন ও পর্তুগালের মতো দেশে সরকারবিরোধী বিক্ষোভ, তরুণ প্রজন্মের অসন্তোষ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং প্রচলিত রাজনৈতিক নেতৃত্বের প্রতি আস্থাহীনতা ইউরোপের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার দুর্বলতা প্রকাশ

  • ইরান ও ইউক্রেন: যুদ্ধই গিলে খাবে ট্রাম্পকে!

    ইরান ও ইউক্রেন: যুদ্ধই গিলে খাবে ট্রাম্পকে!

    ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন ট্রাম্পের জন্য শুধু কংগ্রেসের আসনসংখ্যা নির্ধারণের লড়াই নয়; এটি তার পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক সিদ্ধান্তের ওপর মার্কিন জনগণের মূল্যায়নেরও পরীক্ষা। ইউক্রেনের প্রতি অবস্থান পরিবর্তন, ইরান যুদ্ধের অর্থনৈতিক চাপ এবং শুল্কনীতির কারণে সৃষ্ট অসন্তোষ রিপাবলিকান ভোটব্যাংকেও প্রভ