
সুনামগঞ্জের জগন্নাথপুরে চাঁদা না পেয়ে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে। এ সময় ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামালও লুটপাট করে নিয়ে যাওয়া হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন রানীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন।

১১১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘বাউল সম্রাট’ শাহ আব্দুল করীমের জন্মস্থান ধল-আশ্রমে লোকউৎসব অনুষ্ঠিত হয়নি। এ কারণে কর্তৃপক্ষের সঙ্গে বোঝাপড়া না হওয়াকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা।

সুনামগঞ্জে ঝুঁকির মাত্রা সবচেয়ে বেশি। জেলার ৬৬৪টি কেন্দ্রের মধ্যে ৪৫১টি ঝুঁকিপূর্ণ, যার মধ্যে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৮৯টি এবং দুর্গম কেন্দ্র ১৫৭টি। বিভিন্ন উপজেলায় অতিরিক্ত নজরদারি এবং দ্রুত প্রতিক্রিয়া টিম প্রস্তুত রাখা হয়েছে।

সাংবাদিক শাকিল আনোয়ার ভোটের মাঠ দেখতে গেছেন রংপুর, খুলনা, যশোর, বরিশাল, কক্সবাজার, বান্দরবান ও সুনামগঞ্জে। কথা বলেছেন প্রান্তিক ভোটারদের সাথে। তারা সবাই একবাক্যে বলেছেন, ভোট দিতে অবশ্যই যাবেন। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে বেছে নেওয়া তাদের জন্য যত সহজ ততটাই কঠিন গণভোটে হ্যাঁ বা না।

সিলেটে আধিপত্য বিস্তার নিয়ে তিন গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছে প্রায় ১৫ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সুনামগঞ্জগামী এনা পরিবহণের এসি বাসটি দ্রুতগতিতে আসার সময় পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির অন্তত ৯ থেকে ১০ জন যাত্রী আহত হন।

সুনামগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।