Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সুনামগঞ্জে নারী শিল্পী থাকায় বাউল গানের আসর বন্ধ

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ২২: ০২
সুনামগঞ্জে নারী শিল্পী থাকায় বাউল গানের আসর বন্ধ
পোস্টারটি ফেসবুক থেকে নেওয়া

সুনামগঞ্জের দিরাইয়ে স্থানীয়দের আপত্তির কারণে বন্ধ হয়ে গেছে পূর্ব ঘোষিত গানের অনুষ্ঠান। আজ বৃহস্পতিবার উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া-রাধানগর গ্রামে এক প্রবাসীর উদ্যোগে এই গানের অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

Advertisement

নারী শিল্পীদের নিয়ে আয়োজনের কারণে এই বাউল গানের অনুষ্ঠানটি বন্ধ হয়।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল বুধবার এই অনুষ্ঠানের ব্যাপারে আপত্তি জানিয়ে তা বন্ধে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের কাছে লিখিত আবেদন করা হয়। এই আবেদনের পর বন্ধ হয়ে যায় গানের অনুষ্ঠান।

আবেদনে ‘গ্রামবাসীর পক্ষে’ আতাহার আলী রাহাত ও কামরুল হাসান মিটু নামে দুজন অনুষ্ঠানটি বন্ধ বা স্থগিত করার উদ্যোগ নিতে অনুরোধ জানান। তাদের মধ্যে আতাহার আলী রাহাত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিরাই উপজেলা শাখার আহ্বায়ক রাহাত বলেন, “পুরো এলাবাসী এ অনুষ্ঠানের ব্যাপারে আপত্তি জানিয়েছেন। এলাকাবাসীর পক্ষে আমরা পুলিশের কাছে গানের অনুষ্ঠান বন্ধের জন্য আবেদন করেছি।”

সুনামগঞ্জে আপত্তির মুখে কিশোরীদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিতSunamganj

তিনি বলেন, “আমাদের এলাকায় ওলির মাজার রয়েছে, মাদরাসাসহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এখানে অশ্লীলতা, বেহায়াপনা ও অসামাজিক কাজ চলতে পারে না। গানের নামে মেয়েদের অশ্লীল নাচ, মদ, গাঁজার আসর বসানোর বিপক্ষে আমরা সবাই। এলাকার যুব সমাজ এ রকম আয়োজনের বিরুদ্ধে।”

স্থানীয়রা জানায়, উপজেলার হাতিয়া-রাধানগর গ্রামে বাউল গানের এই অনুষ্ঠানের আয়োজন করেন শওকত আলী নামে যুক্তরাজ্য প্রবাসী স্থানীয় এক ব্যক্তি। এতে তানিশা ও নিলা নামে দুই নারী বাউল শিল্পী সঙ্গীত পরিবেশনের কথা ছিল। এ আয়োজনের ব্যাপারে এলাকায় প্রচারণা করান শওকত আলী।

ওসি আমিনুল ইসলাম বলেন, “গানের অনুষ্ঠানের ব্যাপারে আপত্তি পাওয়ার পর আমরা আয়োজকদের সঙ্গে কথা বলেছিলাম। তারা আমাদের আশ্বস্ত করেছেন, তারা গান-বাজনা করবেন না। ফলে বিষয়টি মীমাংসা হয়ে গিয়েছে।”

বাউল গানের আসরে বাধা প্রসঙ্গে তিনি বলেন, “বাউল গান নিয়ে তারা আপত্তি জানাননি। নারী শিল্পী থাকায় আপত্তি জানিয়েছেন। নারী শিল্পীদের কারণে অশ্লীল নৃত্যসহ অসামাজিক কার্যকলাপের আশঙ্কা করছেন স্থানয়ীরা। ফলে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষায় এ অনুষ্ঠান বন্ধের আবেদন করেছেন।”

বিষয়: নারীসুনামগঞ্জগানদিরাইভার্চ্যুয়াল আসর
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”