
১৯৮৮ সালে ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছিল সার্ক শীর্ষ সম্মেলন। বাংলাদেশের রাষ্ট্রপতি তখন হুসেইন মুহাম্মদ এরশাদ। সার্ক সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। সঙ্গে ছিল তার প্রতিনিধি দল। রেজাউর রহমান ছিলেন সেই প্রতিনিধি দলের একজন সদস্য।

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে মাত্র ৪০ ঘণ্টায় অন্তত ১৪৫ জন বিদ্রোহী নিহত হয়েছে।

পাকিস্তানে নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। তারা সামরিক স্থাপনা এবং পুলিশকে লক্ষ্য করে এই আক্রমণ চালিয়েছে। বেলুচিস্তান প্রদেশটি আফগানিস্তান ও ইরান সীমান্তের কাছাকাছি হওয়ায় কয়েক দশক ধরেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে।

আইএসপিআর-এর মতে, সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনী সেগুলো ধ্বংস করেছে।

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানের খারান শহরে সরকারি ও বাণিজ্যিক স্থাপনায় হামলা সফলভাবে প্রতিহত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর।