পর্যটন

দাবি পূরণ না হওয়ায় আজ থেকে সাজেক সড়কে আবারও অবরোধ
তিন দফা দাবিতে গত ১১ অক্টোবর প্রথমে অবরোধ শুরু হয়। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়। দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল ৪৮ ঘণ্টার মধ্যে জেএসএস (সন্তু) গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়া।

নিষেধাজ্ঞার চার দিন পর পর্যটকদের জন্য খুলল সাজেক ভ্যালি
রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে চার দিন বন্ধ থাকার পর পর্যটকদের জন্য আবারও খুলে দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিন সেখানে প্রায় ৮০০ পর্যটক প্রবেশ করেছেন।

সেন্ট মার্টিন ভ্রমণের সময়সীমা ও পর্যটকের সংখ্যা পর্যালোচনা করা হবে: পরিবেশমন্ত্রী
সভায় পর্যটন নিয়ন্ত্রণে বিদ্যমান নির্দেশনাগুলোও পর্যালোচনা করা হয়।

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মালদ্বীপের সঙ্গে পর্যটন উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতার আহ্বান বাংলাদেশের
অনুষ্ঠানে বিশ্বের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য হিসেবে মালদ্বীপকে পরিচয় করানো হয়। দেশটির দ্বীপভিত্তিক বিচিত্র অভিজ্ঞতা, প্রাকৃতিক সৌন্দর্য, আতিথেয়তা ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের বিষয়গুলো তুলে ধরা হয়।

এথেন্সে বিস্ফোরণে ভবন ধসে নিহত ১, নিখোঁজ ৫
জরুরি সেবাকর্মীরা শনিবার সকালে ধ্বংসস্তূপ সরানোর সময় তারা এক তরুণীর মরদেহ উদ্ধার করেন। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ভবনটি এখন বেঁকে যাওয়া ধাতব কাঠামো, ভাঙা বারান্দা ও ঝুলে থাকা কংক্রিটের স্ল্যাবে পরিণত হয়েছে।

চুরির ক্ষতেও হারায়নি রূপ, অমলিন সিলেটের ‘সাদাপাথর’-এর সৌন্দর্য
সম্প্রতি পাথর চুরির ঘটনায় সাদাপাথরের সৌন্দর্য ও পরিবেশ নিয়ে নানা আলোচনা তৈরি হলেও সরেজমিনে গিয়ে দেখা গেছে, এখনো এর প্রাকৃতিক সৌন্দর্য পুরোপুরি হারিয়ে যায়নি। পাহাড়ের সবুজ, নীল আকাশ, সাদা পাথর আর স্বচ্ছ পানির মিলনে এখনো মুগ্ধ হচ্ছেন পর্যটকরা।

সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?
ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, যানজটমুক্ত ও সুন্দর সিলেটের কথা চিন্তা করে এই আধুনিক লাক্সারি বাসস্ট্যান্ড তৈরি করা হয়েছে। কিন্তু ঘুরেফিরে ওই মূল রাস্তাতেই বাস দাঁড় করিয়ে যাত্রী তোলা হয়। এসব দেখার বা বলার কেউ নেই।

বিমান ভাড়া আরও কমানোর চিন্তা-ভাবনা চলছে : বিমানমন্ত্রী
বিমানমন্ত্রী সংসদে বলেন, “আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, ইনশাআল্লাহ, আপনাদের কখনো বেশি দামে এই টিকিট কিনতে হবে না। নির্ধারিত মূল্যেই টিকিট কিনতে পারবেন।”

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
বাণিজ্য ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয় চেয়ে আবেদন করা অন্তত দুই লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ পরিকল্পনা কার্যকর করা হবে বলে জানা গেছে।

কেনিয়ায় পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, ইকুয়েডরের গোয়েন্দা প্রধানসহ নিহত ৭
হেলিকপ্টারটি উত্তর কেনিয়ার বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা ও সাফারি পর্যটনকেন্দ্র লোইসাবা কনজারভেন্সির দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে।

স্পেনের জনপ্রিয় পর্যটন শহর গ্রানাডায় ভূমিকম্প, ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত
স্পেনের টেলিভিশন চ্যানেল টিভিই-তে প্রচারিত ছবিতে পর্যটন শহরটির রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে এবং কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা গেছে। আন্দালুসিয়ার জরুরি পরিষেবা সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত কয়েকটি ভবন থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করেছে।

১৫০ কোটি ডলার ব্যয়ে ২১টি বোয়িং উড়োজাহাজ কিনছে ইউএস-বাংলা
বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতের ইতিহাসে অন্যতম বড় বহর সম্প্রসারণের ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। আজ বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘বিয়ন্ড উইথ বোয়িং’ শীর্ষক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই চুক্তির ঘোষণা দেওয়া হয়। বার্তা সংস্থা ইউএনবি জানায়, লিজ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্

সিলেটের সাদাপাথর এখন কী অবস্থায় আছে?
বৃষ্টির মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেটের সাদাপাথর এলাকা দেখতে প্রতিদিন আসছেন অসংখ্য পর্যটক। সপ্তাহজুড়েই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ভিড়ে মুখরিত এই পর্যটন কেন্দ্রটি। সাদাপাথর এলাকায় ভারতের মেঘালয়ের পাহাড়ি ঝরনার পানি এসে মিশেছে ধলাই নদে।

বৃহস্পতিবার থেকে খুলছে সাজেক ভ্যালি
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার থেকে দেশের অন্যতম জনপ্রিয় এই পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে। তবে চলতি মৌসুমে ভ্রমণের সময় সবাইকে সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের জারি করা নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

বালুর তৈরি বিশাল ভাস্কর্য!
ক্রোয়েশিয়ার রাব দ্বীপের লোপার সৈকতে অনুষ্ঠিত হয়ে গেল ১৫তম স্যান্ড স্কাল্পচার ফেস্টিভ্যাল। ২২টি দৃষ্টিনন্দন সৈকত ঘেরা এই দ্বীপটিকে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরতেই এই আয়োজন। এবারের উৎসবে শিল্পীরা প্রায় ১৫ মিটার দীর্ঘ এবং ২০ টন ওজনের বিশালাকার সব বালুর ভাস্কর্য তৈরি করেছেন।

সিলেট-ম্যানচেস্টার রুটে ফের সরাসরি ফ্লাইট চালু
ম্যানচেস্টার থেকে আসা যাত্রীদের স্বাগত জানান বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান উপদেষ্টা হুমায়ুন কবিরসহ অনান্য অতিথিরা।

নতুন ভিসা নীতি তৈরি করছে সরকার
বিদেশিদের যাতায়াত সহজ করতে, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে এবং পর্যটন শিল্পের প্রসারে ২০০৬ সালে প্রবর্তিত বিদ্যমান নীতি সংশোধন করে একটি নতুন ভিসা নীতি তৈরি করছে সরকার।

প্রতিবাদের প্রতীক কেন রাজহাঁস?
আলবেনিয়ার সুরক্ষিত জভার্নেক উপকূলে বন্য ফ্ল্যামিঙ্গো পাখি ও প্রকৃতি বাঁচাতে সাধারণ মানুষ এক অভূতপূর্ব ‘ফ্ল্যামিঙ্গো বিপ্লব’ শুরু করেছে।ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিলাসবহুল পর্যটন প্রকল্পের মাধ্যমে পরিবেশ ধ্বংস এবং সরকারি দুর্নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়েছে রাজপথ।

আবার চালু ভারতের পর্যটন ভিসা, খুশি বাংলাদেশি ভিসা প্রার্থীরা
বাংলাদেশিদের জন্য আবার চালু হয়েছ ভারতের পর্যটন ভিসা। ২৮ জুন (২০২৬) থেকে আবেদন করা যাচ্ছে।


