
বাংলাদেশে ক্ষমতার পালাবদলের সঙ্গে সংবাদমাধ্যমের নিয়ন্ত্রণও যেন হাতবদল হয়ে যায়। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আবারও সামনে এসেছে সম্পাদকীয় নিয়ন্ত্রণ দখলের প্রতিযোগিতা। সাংবাদিকতার নৈতিকতার জায়গা সংকুচিত হয়ে পড়ে রাজনৈতিক আনুগত্যের কাছে।

কারওয়ান বাজারে চাঁদাবাজি ও দখল বাণিজ্যকে কেন্দ্র করেই স্বেচ্ছাসেবক দল নেতা মো. আজিজুর রহমান মোসাব্বিরকে হ*ত্যা করা হয়েছে বলে জানিয়েছে ডিবি। হ*ত্যাকান্ডের নির্দেশদাতা ‘আন্ডারওয়ার্ল্ড স*ন্ত্রা*সী’ দিলীপ ওরফে বিনাস।

রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজি ও দখল বাণিজ্যকে কেন্দ্র করেই স্বেচ্ছাসেবক দল নেতা মো. আজিজুর রহমান মোসাব্বিরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এই হত্যাকান্ডের নির্দেশদাতা ‘আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসী’ দিলীপ ওরফে বিনাশ বলেও জানানো হয়েছে।

আর্কটিক অঞ্চলের গলতে থাকা বরফ এক নতুন ভূরাজনীতির ছক সামনে আনছে। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া–সবাই চায় এর দখল নিতে, কীন্তু কে জিতবে? আর্কটিকের এই রাজনীতির সাথেই কি জড়িয়ে আছে ভেনেজুয়েলার বিষয়টি? পশ্চিম গোলার্ধের দখল কেন চাইছে যুক্তরাষ্ট্র? এ নিয়ে চরচার ধারাবাহিক ভূরাজনীতির খেল…

২০২৪ সালের ৮ ডিসেম্বর বিনা বাধায় সিরিয়া দখল করেছিল মার্কিন সমর্থিত বাহিনী। একই দৃশ্য দেখা গেল ভেনেজুয়েলায়। একই ঘটনা ঘটতে পারে ইরান, কিউবা, কলম্বিয়া ও অন্যান্য দেশে, যাদের দখল চায় আমেরিকা।

ভেনেজুয়েলায় হামলার পর এবার নতুন করে গ্রিনল্যান্ডের দিকে নজর দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ডেনমার্কের অধীনে থাকা এই স্বায়ত্বশাসিত অঞ্চলটি দখলের প্রস্তাব দিয়েছেন। যদিও গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী একে ‘উদ্ভট কল্পনা’ হিসেবে অভিহিত করেছেন।

ট্রাম্প জানান যে, তেলসমৃদ্ধ দেশটির শাসনব্যবস্থা তদারকি করার ইচ্ছা ওয়াশিংটনের রয়েছে। মার্কিন এই সামরিক অভিযান ডেনমার্কের মনে নতুন করে শঙ্কা জাগিয়েছে যে, ডেনিশ স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকেও হয়তো একই পরিস্থিতির সম্মুখীন হতে পারে।