
গুমের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মামুন খালেদ ও চব্বিশের জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে সাবেক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলার নির্দেশ দেন মামুন খালেদ।

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী। মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে তাকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে।

নির্বাচনের খবর সংগ্রহ কি বাধাগ্রস্ত হচ্ছে? নির্বাচনের এই মৌসুমে দেশে সাংবাদিকতার হাল কেমন? সাংবাদিকতা ও অ্যাকটিভিজম কি একসঙ্গে চলতে পারে? অ্যাকটিভিজম কি সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে? ফজলুল কবিরের সঞ্চালনায় চরচার বিশেষ আয়োজন তীর্যক-এ এসব বিষয় নিয়ে খোলাখুলি আলাপ করেছেন সাবির মুস্তাফা

ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি
তিনি বলেন, র্যাব গঠন ছিল ভয়াবহ সিদ্ধান্ত। সেনাসদস্যদের প্রশিক্ষণ র্যাবের মতো আধা–সামরিক বাহিনীতে কাজ করার উপযোগী নয়। ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত র্যাবের হাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটে।

প্রধান উপদেষ্টাকে ছয় মানবাধিকার সংস্থার খোলা চিঠি
র্যাব বিলুপ্তি, ডিজিএফআইকে সীমিত করা, আওয়ামী লীগসহ রাজনৈতিক বিবেচনায় এবং প্রমাণ ছাড়াই আটক বন্ধ, আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক যাবতীয় আইন সংশোধনে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে ছয় মানবাধিকার সংস্থা খোলা চিঠি পাঠিয়েছে অন্তর্বর্তী সরকারপ্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে।