
সুকান্তের কবিতার রানার কিংবা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ডাক হরকরার মতো আমেরিকাতেও একসময় ঘোড়ায় চড়ে মেইল পৌঁছে দিত ‘পনি এক্সপ্রেস’। ১৮৬০ সালের ৩ এপ্রিল শুরু হওয়া এই সাহসী উদ্যোগটি মাত্র ১০ দিনে ১৮০০ মাইল পথ পাড়ি দিয়ে ডাক বিলির নতুন মানদণ্ড গড়েছিল।

৪০ বছর আগে, ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে খেলেছিল ইরাক। সেটিই প্রথম, সেটিই এখন পর্যন্ত শেষ। চার দশক পর ইরাক আবারও বিশ্বকাপ খেলতে যাচ্ছে আমেরিকায়। ছিয়াশির বিশ্বকাপে ইরাকের হয়ে খেলা দুই ফুটবলার খেলেছিলেন বাংলাদেশের ফুটবলে।

কিছু সময়ের জন্য কিছু মানুষকে বিভ্রান্ত করা গেলেও সব সময়ে সব মানুষকে বিভ্রান্ত করা যায় না। ইতিহাসে যার যেটুকু প্রাপ্য, তাকে তা দিতে হবে। এ কথা যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি প্রযোজ্য জিয়াউর রহমানসহ অন্য নেতাদের জন্যও।
নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধকে কতটা জানে? মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি তাদের আগ্রহ কতটা? তরুণরা ইতিহাস বিমুখ, এ ধারণার ভিত্তি আদৌ আছে কী? এ নিয়ে তরুণদের সাথে কথা বলেছে চরচা।

ঢাকার মানুষ যখন ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের স্মৃতিচারণ করেন, একটা সাধারণ বিষয় সবার বয়ানেই উঠে আসে—কান ফাটা শব্দ হচ্ছিল আর আকাশ হয়ে উঠছিল রক্তাভ লাল। রাত সাড়ে ১১টার দিকে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বের হয়েছিল সেনাবাহিনীর কনভয়।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে অপারেশন সার্চলাইটের নামে নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়েছিল ঢাকায়। দুনিয়ার ইতিহাসে সেটি এক নির্মম ইতিহাস।

১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে মুসলিম লীগের দ্বিজাতি তত্ত্ব ও পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছিল। ঠিক ৩১ বছর পর ১৯৭১ সালের এই দিনেই বাংলার ঘরে ঘরে উড়েছিল স্বাধীন বাংলাদেশের পতাকা। ধর্মের ভিত্তিতে গঠিত রাষ্ট্রকাঠামো প্রত্যাখ্যান করে ধর্মনিরপেক্ষ বাংলাদেশের অভ্যুদয়ের ঐতিহাসিক দলিল এই দিনটি।

১৯৯০ সালে বোস্টনের ইসাবেলা স্টুয়ার্ট গার্ডনার মিউজিয়ামে ঘটে যাওয়া আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় শিল্পকর্ম চুরির রহস্য আজও অমীমাংসিত। নেটফ্লিক্সের ‘দিস ইজ আ রবারি’ সিরিজের মূল উপজীব্য এই ঘটনাটির তদন্ত এখনও চলছে।

মেজর হাফিজ উদ্দিন আহমদ জাতীয় সংসদের ১৩তম স্পিকার হিসেবে শপথ নিয়েছেন। মুক্তিযুদ্ধের বীর সেনানী মেজর হাফিজ। তিনি শুধু একজন সাবেক সেনা কর্মকর্তা, প্রবীণ রাজনীতিকই নন, তিনি দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবল তারকাও। ২০০৫ সালে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা বাংলাদেশের শতবর্ষের সেরা ফুটবলার হিসেবে

১৮৯৪ সালের ১২ মার্চ প্রথমবার বোতলে ভরে বিক্রি শুরু হয় কোকা-কোলা। মিসিসিপির এক দোকানদার জোসেফ বিডেনহার্ন এই ধারণা বাস্তবায়ন করেন। পরবর্তীতে বিশেষ কনট্যুর বোতল ডিজাইন কোকা-কোলাকে বিশ্বজুড়ে পরিচিত করে।

শংকর একাধিকবার বলেছেন, সত্যজিৎ রায় ও উত্তমকুমার তার লেখালেখির জনপ্রিয়তাকে অনেকাংশে বাড়িয়ে দিয়েছিলেন। চৌরঙ্গী করার আগে থেকে কথাসাহিত্যিক শংকরের সঙ্গে উত্তকুমারের আলাপ ছিল। কিন্তু তার সঙ্গে বন্ধুত্ব হয় ‘চৌরঙ্গী’র পর।

অন্তর্বর্তী সরকারের কাজ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। নতুন সরকারের মন্ত্রিসভার চ্যালেঞ্জ-সংকট-সম্ভাবনা নিয়ে চরচা সংলাপে চরচা সম্পাদক সোহরাব হাসান কথা বলেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষারের সঙ্গে।

মানুষের সুস্থ হাসি আর মুখের স্বাস্থ্য রক্ষায় দন্ত চিকিৎসকদের ভূমিকা অপরিসীম। প্রাচীন মিশর থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত দন্ত চিকিৎসা চিকিৎসাবিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা হয়ে উঠেছে। তাদের অবদানকে সম্মান জানাতেই প্রতি বছর ৬ মার্চ বিশ্ব ডেন্টিস্ট দিবস পালন করা হয়।

সিলেটে হজরত শাহজালাল (রহ.) শরিফে বহু বছর ধরে ইফতার মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। এখনো সেই পরম্পরা অব্যাহত রয়েছে। ভিডিও: দীপ্ত বৈষ্ণব

সিলেটে হজরত শাহজালাল (রহ.) শরিফে বহু বছর ধরে ইফতার মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। এখনো সেই পরম্পরা অব্যাহত রয়েছে। ভিডিও: দীপ্ত বৈষ্ণব