
তবে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ডিপ স্টেটের সঙ্গে যোগাযোগের বিষয়টি অস্বীকার করেছেন। তারা জানান, উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্যরা সব সময় নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন।

নাহিদ বলেন, “আমরা স্পষ্ট করে বলতে চাই- মামলা কিংবা ভয়ভীতির মাধ্যমে এই নেতৃত্বকে দমন করতে এই অপশক্তি অতীতেও ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে। সরকার ও সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের আহ্বান, এ ধরনের অপচেষ্টা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন এবং পরাজিত অপশক্তিকে রুখতে আইনি ব্যবস্থা নিন।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে স্পষ্ট কারচুপির বিষয়ে এনসিপির জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে স্পষ্ট কারচুপির বিষয়ে এনসিপির জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আসিফ মাহমুদ বলেন, “একজন থেকে আরেকজন বল পাস করার মতো চলছে। এটা স্পষ্টভাবে বোঝায় যে এখানে একটা ফলাফল টেম্পারিং হচ্ছে। আমরা এটার প্রমাণও পেয়েছি। যিনি ঢাকা-৮ আসনের প্রার্থী তার ভাগ্নের একটা কল রেকর্ড আমরা পেয়েছি। সেখানে তিনি ঠিক একই একই কথাগুলো বলছেন।”

তিনি আরও বলেন, “বিভিন্ন ব্যবসায়ী গ্রুপকে তারা কল দিচ্ছেন, কল দিয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন। তার প্রেক্ষিতে আমরা নির্বাচন কমিশনকে ইতিমধ্যে কিছু স্পেসিফিক অফিসারদের অপসারণ এবং পরিবর্তনের বিষয়ে বলেছি।”

কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী এডভোকেট তরিকুল ইসলাম বলেন, যারা আগে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছিল না, তারা এখন জনরোষের মুখে কথা বলছে। ভোটকেন্দ্র পাহারা দিন। নিজের ভোট নিজেই বুঝে নিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ২৯ ডিসেম্বর (২০২৫) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তা জানানো হয়

আসন্ন নির্বাচনে অংশ নিতে গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন আসিফ। পরে ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার ঘোষণাও দেন তিনি। মনোনয়নপত্রও কিনেছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘সংঘবদ্ধ রিপোর্ট’ করে ভেরিফায়েড অফিশিয়াল পেজটি রিমুভ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউমার্কেট এবং কামরাঙ্গীর চরের একাংশ নিয়ে গঠিত ঢাকা-১০ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন।

প্রধান উপদেষ্টার অধীনে থাকা মন্ত্রণালয়গুলো হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

প্রেস সচিব বলেন, “বিকেল পাঁচটা নাগাদ তারা প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাদের পদত্যাগপত্র নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথেই কার্যকর হবে।”

প্রেস সচিব বলেন, “বিকেল পাঁচটা নাগাদ তারা প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাদের পদত্যাগপত্র নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথেই কার্যকর হবে।”