Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

এবার ড্রোন আমদানিতে শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০৯: ০২
এবার ড্রোন আমদানিতে শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের
মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন। ছবি: রয়টার্স

ড্রোন ও ড্রোনের যন্ত্রাংশ আমদানিতে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি ঘনিষ্ঠ মিত্র দেশও রয়েছে।

Advertisement

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেন ট্রাম্প। আগামী ২১ দিনের মধ্যে এই শুল্ক কার্যকর করা হবে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বড় ও বিশেষ সক্ষমতার ড্রোনে ১০০ শতাংশ শুল্ক বসানো হবে। ছোট আকারের ড্রোনে শুল্ক হবে ২৫ শতাংশ।

তবে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, লিশটেনস্টাইন, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড ও তাইওয়ান থেকে আসা ড্রোন ও যন্ত্রাংশে ১৫ শতাংশ শুল্ক বসবে। যুক্তরাজ্য থেকে আসা ড্রোনে শুল্ক হবে ১০ শতাংশ।

Advertisement
Advertisement
Advertisement
ইউক্রেনের সবচেয়ে বড় শস্য রপ্তানি বন্দরে হামলা রাশিয়ারAn explosion in Romania's Black Sea, August 11, 2026–Reuters

হোয়াইট হাউস জানিয়েছে, এই শুল্ক ২১ দিনের মধ্যে কার্যকর হবে। তবে যেসব ড্রোনের যন্ত্রাংশ জাতীয় নিরাপত্তার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ নয়, সেগুলোর ওপর শুল্ক ১৮০ দিন পর কার্যকর হবে।

এছাড়া, ট্রাম্পের আদেশে স্বাক্ষরের ২০ দিনের মধ্যে পেন্টাগন যেসব পণ্যকে ফেডারেল কমিউনিকেশনস কমিশনের ‘কভার্ড লিস্ট’ থেকে ছাড় দেওয়ার অনুমোদন দেবে, সেসব পণ্যের ওপরও শুল্ক ১৮০ দিন পর কার্যকর হবে।

ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র বিদেশি ড্রোন ও ড্রোনের যন্ত্রাংশের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছে। বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের তদন্তেও বিদেশি ড্রোনের ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরতা অনেক বেশি বলে উঠে এসেছে।

ট্রাম্পের পররাষ্ট্র ও বাণিজ্যনীতির অন্যতম প্রধান হাতিয়ার হলো শুল্ক আরোপ। তবে এ নীতি নিয়ে এরই মধ্যে সমালোচনা ও আইনি জটিলতা তৈরি হয়েছে।

বিষয়: ড্রোনআমদানিশুল্কযুক্তরাষ্ট্রডোনাল্ড ট্রাম্প
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”