Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

হুতিদের হামলায় সৌদি আরবজুড়ে বিমান চলাচল যেভাবে বন্ধ হয়ে পড়েছে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ১৮: ৩৩
হুতিদের হামলায় সৌদি আরবজুড়ে বিমান চলাচল যেভাবে বন্ধ হয়ে পড়েছে
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণ এলাকায় কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে। ১৯ সেপ্টেম্বর ২০২৬। ফাইল ছবি: রয়টার্স

ইয়েমেনের ইরানপন্থী হুতিদের হামলায় চলতি অক্টোবর মাসে রিয়াদের আকাশ প্রায় ফাঁকা হয়ে গেছে। আজ সোমবার প্রকাশিত বিমান চলাচলসংক্রান্ত তথ্য অনুযায়ী, সৌদি আরবের রাজধানীর বিমানবন্দরে নির্ধারিত প্রায় ১০টি ফ্লাইটের ৯টিই বাতিল হওয়ায় বিমান চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে।

Advertisement

বিমান চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৮ থেকে ২৫ অক্টোবরের মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের নির্ধারিত ৪ হাজার ৭৩৬টি ফ্লাইটের মধ্যে ৪ হাজার ৭১টি বাতিল করা হয়েছে, যা মোট ফ্লাইটের প্রায় ৮৬ শতাংশ।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

চলতি মাসে সৌদি আরবে হামলা জোরদার করেছে হুতিরা। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে বিমানবন্দর, সমুদ্রবন্দর এবং তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। সৌদি আরবের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর রিয়াদের বিমানবন্দরে বারবার হামলা হয়েছে। এর মধ্যে ১০ অক্টোবরের হামলায় ১৩ জন নিহত হয়। এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা।

Advertisement
Advertisement
Advertisement

১০ অক্টোবর থেকে বন্ধ থাকার পর রোববার সৌদি কর্তৃপক্ষ বিমানবন্দরটি আংশিকভাবে চালু করে। টার্মিনাল ১ থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়। অন্যদিকে, জাতীয় বিমান সংস্থাগুলোকে টার্মিনাল ২ থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়।

তবে সোমবার হুতিরা আবারও রিয়াদের বিমানবন্দরে হামলা চালানোর দাবি করেছে এবং এটিকে ‘সামরিক লক্ষ্যবস্তু’ বলে অভিহিত করেছে। এসব হামলার কারণে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো নভেম্বর পর্যন্ত সৌদি রাজধানীতে ফ্লাইট চলাচল স্থগিত করেছে। অন্যদিকে, ডেলটা এয়ার লাইনস রিয়াদগামী ফ্লাইট চালুর পরিকল্পনা আগামী বছর পর্যন্ত পিছিয়ে দিয়েছে।

সৌদি আরব ক্ষেপণাস্ত্র কারখানা সম্প্রসারণ করছে?A satellite image shows the solid propellant motor plant in Al Duwadimi, Saudi Arabia, September 18, 2026–REUTERS

বিমান চলাচলে এই বিঘ্নের কারণে রিয়াদে বেশ কয়েকটি অনুষ্ঠান বাতিল বা পিছিয়ে দিতে হয়েছে। এর মধ্যে সৌদি আরবের অন্যতম প্রধান বিনিয়োগ সম্মেলনও রয়েছে। ফ্লাইট বাতিল হওয়ায় দেশটিতে এবং দেশের অভ্যন্তরে যাতায়াত ব্যাহত হচ্ছে।

এই অচলাবস্থা সৌদি রাজধানীর বাইরেও ছড়িয়ে পড়েছে। সিরিয়ামের তথ্য অনুযায়ী, ৮ থেকে ২৫ অক্টোবরের মধ্যে সৌদি আরবের বিমানবন্দরগুলো থেকে নির্ধারিত ৭ হাজার ৮০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে, যা মোট নির্ধারিত ফ্লাইটের প্রায় ৪৫ শতাংশ। ১২ অক্টোবর পরিস্থিতি সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছায়। ওই দিন দেশজুড়ে নির্ধারিত ফ্লাইটের ৬০ শতাংশেরও বেশি বাতিল করা হয়।

রিয়াদ ছাড়াও বেশ কয়েকটি বড় বিমানবন্দরে ব্যাপক বিঘ্ন দেখা গেছে। হুতিরা যেসব স্থানে হামলার দাবি করেছে, সেগুলোর মধ্যে দাম্মাম বিমানবন্দরে ৪২ শতাংশ এবং আবহা বিমানবন্দরে ৪৬ দশমিক ৭ শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া, কয়েকটি ছোট আঞ্চলিক বিমানবন্দরে অধিকাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে। ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত নাজরান বিমানবন্দরের সব ফ্লাইটই বাতিল করা হয়েছে।

বিষয়: আন্তর্জাতিকবিমানবন্দরদাম্মামস্থগিতফ্লাইটইয়েমেনহুতিইরানরিয়াদসৌদি আইনটার্মিনালবিমান চলাচলবাতিল
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”