অবরোধ

দাবি পূরণ না হওয়ায় আজ থেকে সাজেক সড়কে আবারও অবরোধ
তিন দফা দাবিতে গত ১১ অক্টোবর প্রথমে অবরোধ শুরু হয়। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়। দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল ৪৮ ঘণ্টার মধ্যে জেএসএস (সন্তু) গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়া।

নিষেধাজ্ঞার চার দিন পর পর্যটকদের জন্য খুলল সাজেক ভ্যালি
রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে চার দিন বন্ধ থাকার পর পর্যটকদের জন্য আবারও খুলে দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিন সেখানে প্রায় ৮০০ পর্যটক প্রবেশ করেছেন।

সড়ক বন্ধ করে দাবি আদায়, সমাধান কী!
নূন্যতম ৩০ হাজার টাকা মজুরি, বেতন বৃদ্ধি এবং বকেয়া পরিশোধের দাবিতে টানা দুই দিন ধরে উত্তরা-আজমপুর ও বিমানবন্দর সড়ক অবরোধ করে আন্দোলন করছেন গার্মেন্টস কর্মীরা। ফলে কুড়িল থেকে শুরু করে পুরো রাজধানীতে ছড়িয়ে পড়েছে তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়েছেন পরীক্ষার্থী, রোগী এবং দূরদূরান্তের বিমানযাত্রীরা।

কেন আন্দোলনে ব্যাটারিচালিত রিকশা চালক-মালিকরা
রাজধানীতে ঢাকার প্রধান সড়ক এবং অলিগলিতে আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধ ছিল। সকাল ১০টা থেকে রাজধানীর বিভিন্ন সড়ক থেকে ব্যাটারিচালিত রিকশার চালক ও মালিকরা মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন। পরে পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।

আজমুল হত্যার বিচারের দাবিতে খুলনায় সড়ক অবরোধ
খুলনা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেনকে মারধরের পর ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে খুলনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ব্লকেড কর্মসূচি স্থগিত

অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

নাগেশ্বরীতে সার না পেয়ে ফের কৃষকদের সড়ক অবরোধ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে রবি মৌসুমে চাহিদা মত সার না পেয়ে ক্ষুব্ধ শত শত কৃষক আবারও সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেছেন। এ সময় তারা কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন এবং কৃষি কর্মকর্তা ও সার ডিলারের অপসারণ চান। পরে অবরুদ্ধ কর্মকর্তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহায়তায় ঘটনাস্থল

ছাত্রদল নেতার নিবন্ধনহীন মোটরসাইকেল আটক করায় এসপি কার্যালয় ঘেরাও
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সাধারণ সম্পাদকের নিবন্ধনহীন একটি মোটরসাইকেল আটক করায় পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও করে ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার রাতে পুলিশ সুপারের কার্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে তারা প্রায় এক ঘণ্টা পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখে।

রাজশাহীতে সারের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ
রাজশাহীতে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিতকরণ ও খুচরা বাজারের সার সিন্ডিকেট ভাঙার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন স্থানীয় কৃষকেরা। এতে ঢাকা-রাজশাহী রুটে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ সোমবার সকাল ১০টার দিকে প্রায় তিন শতাধিক কৃষক একজোট হয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন।

সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ কৃষকদের
কৃষকেরা অভিযোগ করেন, চাষাবাদের ভরা মৌসুমে তারা পর্যাপ্ত সার পাচ্ছেন না। ফলে সময়মতো জমিতে সার প্রয়োগ করতে পারছেন না।

সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, মহাসড়ক অবরোধ
দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালনকে কেন্দ্র করে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ বাইপাস এলাকায় ঋণখেলাপের কারণে সংসদ সদস্যপদ বাতিল হওয়া আসলাম চৌধুরী ও উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিনের অ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রতিরোধের অঙ্গীকার ইরানের
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ঘোষণার পর ইরানের অর্থমন্ত্রী আলি মাদানিজাদেহ বলেছেন, ইরান পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত।

বরিশাল-ঢাকা মহাসড়ক ফের অবরোধ, বন্ধ ১৭ রুটের বাস
বরিশালের রহমতপুরে মাহিন্দ্রা (থ্রি-হুইলার) শ্রমিকদের সংঘর্ষের জেরে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করছেন বাস শ্রমিকরা। এতে বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ১৭টি অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান, জানিয়েছে ইরান
পাকিস্তান সরকারের দুটি সূত্রও রয়টার্সকে আসিম মুনিরের সফরের বিষয়টি নিশ্চিত করেছে। প্রথম সূত্রটি জানায়, ইরান ও পাকিস্তানের মধ্যে সরাসরি যোগাযোগ রয়েছে।

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সতর্ক করে কী বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হাকাবি?
অধিকারকর্মী সংগঠনগুলোর ভাষ্য অনুযায়ী, ব্যক্তি মালিকানাধীন ফিলিস্তিনি জমি দখলের চেষ্টায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ৯ আগস্ট কুসরায় কয়েকটি বাড়ি ঘিরে ফেলা শুরু করে। ঘটনাটি আন্তর্জাতিকভাবে নিন্দিত হয়েছে।

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
এর জেরে বুধবার সকালেও শ্রমিকরা কর্মবিরতি শুরু করে এবং পরে সড়কে নেমে আসে। তাদের বুঝিয়ে সড়ক থেকে ওঠানোর চেষ্টা চলছে।

ইরানকে ঠেকাতে ট্রাম্পের নিষেধাজ্ঞার ঝুঁকিতে যারা
স্থল অবরোধ ইরানের খাদ্য, জ্বালানি ও বস্ত্র আমদানি বন্ধ করে দেশটির জনগণের ওপর চাপ বাড়াতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এমন অবরোধ বাস্তবায়ন করা কঠিন এবং এর ফলে ইরানে বিক্ষোভ বা অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ তৈরি হবে, এমন নিশ্চয়তাও নেই।

অধিকৃত পশ্চিম তীরে কী ঘটছে, কেন আরও সেনা পাঠাল ইসরায়েল?
ফিলিস্তিনিরা বলছে, পশ্চিম তীরজুড়ে বসতি স্থাপনকারীরা কোনো শাস্তির মুখোমুখি না হয়েই জমি ও সম্পদ দখল করতে পারছে। এমনকি যেসব এলাকায় তাদের কাছে ইসরায়েলি কর্তৃপক্ষের দেওয়া মালিকানার নথি রয়েছে, সেসব এলাকাতেও এমন ঘটনা ঘটছে।

ইরান যুদ্ধ অবসানের আলোচনা কেন আবার অচলাবস্থায়?
গত দুই দিনে ইরান ও যুক্তরাষ্ট্র—উভয় দেশই তাদের বক্তব্য আরও কঠোর করেছে। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই মঙ্গলবার বলেছেন, যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ট্রেনে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-রাজশাহী রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।



