Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সুপ্রবাস

আঙ্কারায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বিজয়ের চেতনায় বাংলাদেশ দূতাবাসের আনন্দ আয়োজন

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৮: ৫১
আঙ্কারায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বিজয়ের চেতনায় বাংলাদেশ দূতাবাসের আনন্দ আয়োজন

তুরস্কের রাজধানী আঙ্কারায় বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দূতাবাসের ‘বিজয় একাত্তর’ মিলনায়তনে আঙ্কারায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য মিলনমেলা ও আনন্দোৎসব অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা পালনের পর সন্ধ্যায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আঙ্কারায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, আন্তর্জাতিক সংস্থায় কর্মরত গবেষক, বিশিষ্ট বাংলাদেশি ব্যবসায়ী, প্রবাসী সাংবাদিক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যরা।

Advertisement
Advertisement
Advertisement
Embassy's entertainment 2

অতিথিদের আগমনকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের পোস্টাল ভোটিং ব্যবস্থায় অংশগ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে একটি মোটিভেশনাল ভিডিও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানটির সঞ্চালক দূতাবাসের প্রথম সচিব মো. শফিক উদ্দিনের স্বাগত বক্তব্যের পর কোরআন থেকে তিলাওয়াত এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন তুরস্কের সিগমা টার্কি ইনডিপেসপেস্ট রিসার্চ সোসাইটি অ্যান্ড ডিপ্লোমেটিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মেহমেত দোগান। তিনি বলেন, তুরস্ক ও বাংলাদেশ যৌথ উৎপাদন, পণ্যের মূল্য সংযোজন, নবায়নযোগ্য শক্তি উৎপাদন এবং প্রতিরক্ষা ক্ষেত্রে আরও শক্তিশালী সহযোগিতার অনেক সুযোগ রয়েছে।

Embassy's entertainment 3

তার বক্তব্য শেষে উপস্থিত অতিথি ও দর্শকদের অংশগ্রহণে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে আলোচ্য বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: আমানুল হক প্রধান বক্তা মেহমেত দোগানের হাতে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

রাষ্ট্রদূত মো. আমানুল হক বক্তব্যে বলেন, বিজয় দিবস জাতীয় গৌরবের প্রতীক এবং স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন।

তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদ, বীর মুক্তিযোদ্ধা এবং গণঅভ্যুত্থানে নিহত শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

রাষ্ট্রদূত উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে শোষণমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এরপর অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা তাদের অনুভূতি প্রকাশ করেন।

Embassy's entertainment 4

পরবর্তীতে মিশনের উদ্যোগে এবং আঙ্কারার অনলাইন বাংলা স্কুলের সহযোগিতায় আয়োজিত ‘সুন্দর কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা-২০২৫’ এর ফলাফল ঘোষণা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের তৃতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের প্রতিতযশা শিল্পী ও সংগীত পরিচালক নীল কামরুল, কমিউনিটির সদস্য কাজী মহিউদ্দিন তাকি, শৌভিক দাস ও নিশাত নিশি দেশাত্মবোধক গান পরিবেশন করেন। এ ছাড়া, দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান মুক্তিযুদ্ধবিষয়ক একটি কবিতা আবৃত্তি করেন।

Embassy's entertainment 5

শেষে রাষ্ট্রদূত মো. আমানুল হক অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি প্রবাসীদের বিজয় দিবসে তাদের অনুভূতি ব্যক্ত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে, দেশের ভাবমূর্তি রক্ষা করা প্রত্যেক প্রবাসী বাংলাদেশির নৈতিক দায়িত্ব। তুরস্কের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় ও সম্প্রসারণে দূতাবাস নবউদ্যমে কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।

নৈশভোজে মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। নৈশভোজে দূতাবাসের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারে আপ্যায়ন করা হয়। বিজ্ঞপ্তি

বিষয়: রাষ্ট্রদূতবিজয় দিবসমিলনমেলাআঙ্কারাবাংলাদেশি কমিউনিটিবাংলাদেশ দূতাবাসআলোচনাতুরস্ক
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

  • ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

  • আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।