Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> বিশেষ প্রতিবেদন
সিলেটে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব

কেউ বলছেন সহ্যের বাইরে, কেউ বলছেন সরকারের আরও ভাবা উচিত ছিল

দীপ্ত বৈষ্ণব

দীপ্ত বৈষ্ণব

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ০৪
কেউ বলছেন সহ্যের বাইরে, কেউ বলছেন সরকারের আরও ভাবা উচিত ছিল
সিলেটে পেট্রোল পাম্পে তেল নিচ্ছেন মোটরসাইকেলচালকরা। ছবি: চরচা

সিলেটের দরগার রোড থেকে বাইকে রাইড শেয়ার করে কদমতলী থেকে এসেছেন এক যাত্রী। তার দাবি, ১০০ টাকার বেশি এক টাকাও বাড়তি ভাড়া তিনি দিতে পারবেন না। তর্ক-বিতর্কের মধ্যেই রাইডার নাজিম উদ্দিন শিকদার তার বাইকে রাইড শেয়ার করে নিয়ে আসা যাত্রীকে বোঝাতে চেষ্টা করছেন তেলের দাম বেড়েছে। তাই তিনি এখন ২০ টাকা বেশি দাবি করছেন।

Advertisement

যাত্রীর সাথে তর্ক-বিতর্ক আর বাগবিতণ্ডা শেষে রাইডার নাজিম উদ্দিন শিকদার চরচাকে বলেন, ‘‘রাইড শেয়ার করে পরিবার চালাতে হয়। কিন্তু সরকার যেভাবে তেলের দাম বাড়িয়েছে এতে চলা এখন মুশকিল।”

বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর গত সাত মাসে মোট তিন দফায় জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। গত ১৯ এপ্রিল প্রথম দফায় ডিজেল ১০০ টাকা থেকে ১৫ টাকা বেড়ে ১১৫ টাকা, কেরোসিন ১১২ টাকা থেকে ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৯ টাকা বেড়ে ১৩৫ টাকা এবং অকটেন ১২০ টাকা থেকে ২০ টাকা বেড়ে ১৪০ টাকা করা হয়।

পরে ১ জুন দ্বিতীয় দফায় ডিজেল ১১৫ টাকায় অপরিবর্তিত থাকলেও কেরোসিন ১৩০ টাকা থেকে ৫ টাকা বেড়ে ১৩৫ টাকা, পেট্রোল ১৩৫ টাকা থেকে ৫ টাকা বেড়ে ১৪০ টাকা এবং অকটেন ১৪০ টাকা থেকে ৫ টাকা বেড়ে ১৪৫ টাকা করা হয়।

Advertisement
Advertisement
Advertisement
জ্বালানির মূল্যবৃদ্ধি: কৃষক-ব্যবসায়ী-শ্রমিক, সবাই চাপেকাঁচা বাজার

সবশেষ ২১ সেপ্টেম্বর তৃতীয় দফায় ডিজেল ১১৫ টাকা থেকে ২০ টাকা বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে ২০ টাকা বেড়ে ১৫৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে ২০ টাকা বেড়ে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা থেকে ২০ টাকা বাড়িয়ে ১৬৫ টাকা নির্ধারণ করা হয়।

সিলেটের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক থাকলেও নতুন দামে কিনতে গিয়ে ক্ষোভ প্রকাশ করছেন অনেক ভোক্তারা। তাদের আশঙ্কা, জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব শুধু যানবাহনের খরচে সীমাবদ্ধ থাকবে না; বাড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন ও দৈনন্দিন জীবনযাত্রার খরচও।

সিলেটের জিন্দাবাজারের সিটি সেন্টারের কসমেটিকস ব্যবসায়ী মিনহাজ আহমেদ চরচাকে বলেন, “দেশে সংকট থাকলেও সরকারের এভাবে হুট করে ২০ টাকা দাম বাড়ানো ঠিক হয়নি। ৫-৬ টাকা হলে মানা যেত। এখন এই দাম বাড়ায় যাতায়াত খরচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অটোমেটিকভাবে বাড়তে পারে।”

কাপড়ের দোকানের কর্মচারী মিসবাহ বলেন, ‘‘কাজ করে কয় টাকা বেতন পাই। বাইক ছিল, কিন্তু তেলের দাম বাড়ায় এখন ঘরে রেখে দিছি।”

আগের ব্যবস্থাপনাতেই চলছে বিদ্যুৎ, জ্বালানি খাত, জনগন কি ঠকছে?Energy Management

প্রবাস থেকে ফিরে কোন কাজ না পেয়ে মোটরসাইকেল কিনে রাইড শেয়ার করছেন এম ডি মানুনুর রশীদ চৌধুরী। তিনি বলেন, “নতুন তেলের দামে দুঃখ লাগছ। একজন রাইডার রাইড শেয়ার করে সর্বোচ্চ এক হাজার টাকা রুজিই হতে পারে। কিন্তু ১৬৫ টাকা লিটার তেল কিনে রাইড শেয়ার করে জীবিকা নির্বাহ কষ্টকর।”

সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম মুনিম চরচাকে বলেন, “জ্বালানি তেলের দাম বাড়ায় সর্বক্ষেত্রেই এর প্রভাব পড়বে। এই ধরুন আমরা ঢাকা-চট্টগ্রাম থেকে যেসব মালামাল পরিবহন করে আনি তার খরচ বাড়ছে। এতে পণ্যের দাম বাড়বে। সরকারের আরও ভাবা উচিত ছিল।” তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সাধারণ ভোক্তাদের কথা চিন্তা করে সরকারের প্রতি আবেদন থাকবে দামটা সহনীয় পর্যায়ে রাখার।”

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল হান্নান প্রধান বলেন, ‘‘জ্বালানি তেলের দাম বাড়লে যেটা হয় উৎপাদন খরচ বাড়ে। ফলে দ্রব্যের দাম বাড়ে। এতে সাধারণ লোকজনের ক্রয় ক্ষমতা কমে আসে। এই অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে অর্থনীতির ভাষায় বলা যায়, প্রবৃদ্ধির ওপরে নেতিবাচক প্রভাব পড়ে। দেখা যায়- মানুষের জীবনযাত্রার মান কমে। একটা সময় দেখা যায় বেকারত্বের হারও বাড়ে এবং একটা পর্যায়ে আমদানি-রপ্তানির ওপরেও এর প্রভাব পড়বে।’’

বিষয়: জ্বালানিতেলপেট্রলডিজেলসিলেটমূল্যবৃদ্ধি
Advertisement
সর্বশেষ
  • ১

    এইচএসসির ফলাফলে বিপর্যয়, দায় কি শুধু শিক্ষার্থীর, নাকি রাষ্ট্রেরও?

  • ২

    হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১৫

  • ৩

    ‘আমার ছেলেকে হত্যা করা হয়েছে’

  • ৪

    মোস্তাফিজের দুই ওভারেই স্বর্ণ জয়ের আশা শেষ বাংলাদেশের

  • ৫

    কুয়েটে পাঁচ শিক্ষকসহ ৭ জন চাকরিচ্যুত

সম্পর্কিত
  • বাজারে ‘নেই’ এলপি গ্যাস, টাকা বেশি দিলেই মিলছে

    বাজারে ‘নেই’ এলপি গ্যাস, টাকা বেশি দিলেই মিলছে

    হাতিরপুল কাঁচা বাজারে এলপি গ্যাসের দোকানে ১২ কেজির সিলিন্ডার চাইতেই এক কথায় উত্তর এল, “নাই”। একটু অনুরোধ করার বললেন, “দেওয়া যাবে, কিন্তু দাম দিতে হবে ২৩ শ টাকা।” সরকারি দাম ১৬০০ টাকার কম। একথা বলাতেই নিমেষে মত বদলে গেল দোকানির চেহারা। বললেন, “‍‍‍‌‌‌‌‌‌‍এটা ছিল। এখন আর নাই।” আজ বধবার রাজধান

  • রাড্ডায় হামলা: দোষারোপের রাজনীতির ফাঁকে তদন্ত কতটা এগোচ্ছে?

    রাড্ডায় হামলা: দোষারোপের রাজনীতির ফাঁকে তদন্ত কতটা এগোচ্ছে?

    মিরপুরের রাড্ডা এমসিএইচ এফপি স্বাস্থ্যকেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়া নিয়ে চলেছে ‘দোষারোপের রাজনীতি’। বিরোধী দলগুলোর অভিযোগ সরকারি দলের দিকে। আর সরকারি দলের এমপির পক্ষ থেকে বলা হচ্ছে ঘটনায় জামায়াত ও আওয়ামী লীগের সম্পৃক্ততার কথা। দায় চাপানোর এই রাজনৈতিক কথার খেলার মাঝখানে রাড্ডার স্বাস্থ্যকেন্দ্রটির

  • কমেনি দুর্ভোগ, টাকা তুলতে পদে পদে হয়রানির শিকার পাঁচ ব্যাংকের গ্রাহকরা

    কমেনি দুর্ভোগ, টাকা তুলতে পদে পদে হয়রানির শিকার পাঁচ ব্যাংকের গ্রাহকরা

    সম্মিলিত ইসলামী ব্যাংকের আওতায় থাকা পাঁচ ব্যাংকের গ্রাহকদের ভোগান্তি কমছে না। টাকা তুলতে গিয়ে একের পর এক তারিখ দেওয়া হচ্ছে। গ্রাহকের ঘুরতে হচ্ছে এ শাখা থেকে ও শাখায়। করতে হচ্ছে কর্মকর্তাদের অনুরোধ। কারও এফডিআরের মেয়াদ শেষ হওয়ার পরেও টাকা পারছেন না। আবার কেউ এফডিআর ভাঙতে গেলে আগে নেওয়া মুনাফার টাকা

  • ভবঘুরে পুনর্বাসন কেন্দ্রের ‘পুনর্বাসন’ করবে কে?

    ভবঘুরে পুনর্বাসন কেন্দ্রের ‘পুনর্বাসন’ করবে কে?

    রাজধানীর ওভারব্রিজ, ফুটপাত কিংবা মেট্রোরেলের ডিভাইডারের নিচে রাতে যাদের শুয়ে থাকতে দেখা যায়, তাদেরকে সাধারণ ভাষায় ‘ভবঘুরে’ বা ‘ভাসমান মানুষ’ বলেই সবাই চেনে। এই জনগোষ্ঠীর ক্ষুধা ও অনিশ্চয়তা দূর করতে এবং তাদের সমাজে ফিরিয়ে আনার জন্য আছে সরকারি আশ্রয়কেন্দ্র। কিন্তু প্রায় আট দশকের পুরনো এই সরকারি