Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২০: ৩০
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু

সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটে ‘ই-পাসপোর্ট’ সেবা চালু হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের সভাকক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ঢাকা থেকে আগত ই-পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা ও কারিগরি দল, কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির এতে সভাপতিত্ব করেন।

Advertisement
Advertisement
Advertisement

অনুষ্ঠানে প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মেজর সুমিরিয়ার সাদেকিন উপস্থিত বাংলাদেশিদের ই-পাসপোর্ট সম্পর্কে সম্যক ধারণা দেন।

তিনি বলেন, আবেদনকারীরা ৫ বা ১০ বছর মেয়াদি ই–পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন প্রাপ্তির এক মাসের মধ্যে ই-পাসপোর্ট সরবরাহ করা সম্ভব হবে।

কনসাল জেনারেল তাঁর বক্তব্যে বলেন, সৌদি আরবে বাংলাদেশের ৪৭তম মিশন হিসেবে ‘ই-পাসপোর্ট’ সেবা কার্যক্রম চালু করা হলো। তিনি নাগরিকদের বিভিন্ন কাজের পাশাপাশি আন্তর্জাাতিক ভ্রমণের ক্ষেত্রে ই-পাসপোর্টের গুরুত্বের কথা তুলে ধরেন।

এ ছাড়া, বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা ও প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলার বিষয়ে কনসাল জেনারেল উপস্থিত সকলকে আহবান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি কয়েকজন আবেদনকারীকে ই-পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন।

অনুষ্ঠানে কয়েকজন ই-পাসপোর্টের আবেদনকারী তাদের অনভূতি ব্যক্ত করেন। এ বিষয়ে তারা কনস্যুলেটের সহযোগিতার কথা উল্লেখ করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এ ছাড়া, উদ্বোধনী অনুষ্ঠানে ই-পাসপোর্টের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, আনুষ্ঠানিক উদ্বোধনের ফলে এখন থেকে জেদ্দা ও এর আশপাশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটে ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

*বাহারউদ্দিন বকুল, জেদ্দা (সৌদি আরব) থেকে

বিষয়: সৌদি আরবঅভিবাসী
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

  • খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

  • মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।